ঢাকা ০৩:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

মোদীবিরোধী নেতারাই নিশানা হয়ে উঠেছেন বিজেপির

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:০৯:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মার্চ ২০২৩
  • ১৮৫ বার

তিক্ততা ভুলে লোকসভা থেকে বরখাস্ত রাহুল গান্ধীর পাশে দাঁড়ালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। টুইট করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জীও। তবে মমতা বা অভিষেক, কেউই রাহুলের নাম নেননি। কিন্তু টুইটের সময় দেখে মনে করা হচ্ছে, নাম না নিলেও রাহুলের পাশেই দাঁড়িয়েছেন তৃণমূল নেত্রী ও দলের সাধারণ সম্পাদক।

মমতা ব্যানার্জী টুইটে লিখেছেন, প্রধানমন্ত্রী মোদীর নতুন ভারতে বিরোধী নেতারাই বিজেপির মূল নিশানা হয়ে উঠেছেন। যখন অপরাধের নজির থাকা বিজেপি নেতাদের মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হচ্ছে, তখন বিরোধী নেতাদের বরখাস্ত করা হচ্ছে। আজ গণতন্ত্র নতুন নীচতায় পৌঁছলো।

অভিষেক টুইটে লেখেন, গণতান্ত্রিক ভারত এখন ওক্সিমোরন।

কংগ্রেসের সঙ্গে তৃণমূলের সম্পর্কে ইদানিং টানাপড়েন চলছিল। যার শুরু সেই গোয়া ভোটের সময় থেকে। পরবর্তীকালে তা ক্রমশ তিক্ত থেকে তিক্ততর হয়েছে। সম্প্রতি কালীঘাটের বৈঠকে কংগ্রেস নিয়ে তৃণমূল ‘নীতি’ স্থির করে। রাহুল গান্ধীকেও সরাসরি আক্রমণের পথে গিয়েছে তৃণমূল। সংসদে কংগ্রেস ও কংগ্রেস ঘনিষ্ঠ বিরোধী দলগুলোর বৈঠকেও দেখা যায়নি তৃণমূলকে।

মোদীবিরোধী পরিসরে নিজের মতো করেই ‘একলা’ আন্দোলন চালিয়ে যাচ্ছে তৃণমূল। কিন্তু লোকসভার স্পিকার রাহুলের সংসদ সদস্য পদ বাতিল করতেই তিক্ততা ভুলে তার পাশে দাঁড়ালেন মমতা, অভিষেক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মোদীবিরোধী নেতারাই নিশানা হয়ে উঠেছেন বিজেপির

আপডেট টাইম : ০৫:০৯:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মার্চ ২০২৩