ঢাকা ০৪:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শূন্য থেকে শিখরে ওঠার গল্প, ‘স্মার্ট উদ্যোক্তা’ ও স্বনির্ভর বাংলাদেশের স্বপ্ন মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির ক্ষমতার জন্য নয়, রাজনীতি হতে হবে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য : এলজিআরডি মন্ত্রী ৭ নভেম্বর গ্রাম পুলিশ সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী মানসিক অসুস্থতাকে ঘিরে ভয়, লজ্জা, কুসংস্কার ও বৈষম্য দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ১১ কর্মকর্তার পদোন্নতি ধর্ম যার যার এই বাংলাদেশ সবার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে : চিফ হুইপ নিষেধাজ্ঞার মাঝেও চলছে ইলিশ শিকার নতুন বাজেটে প্রবাসী শ্রমিকদের সুখবর দিল মালয়েশিয়া

সবাইকে চমকে দিয়ে সাবেক কর্মস্থলে রাষ্ট্রপতির সহধর্মিণী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৫:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ মার্চ ২০২৩
  • ২৮০ বার

সবাইকে চমকে দিয়ে পূর্ব ঘোষণা ছাড়াই নিজের সাবেক কর্মস্থল প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হলেন নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মো. সাহবুদ্দিনের সহধর্মিণী ও ফার্স্ট লেডি অধ্যাপক ড. রেবেকা সুলতানা।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকাল ৩টায় বনানী স্টার টাওয়ারস্থ আইকিইউসি হলে আলোচনা সভার আয়োজন করে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়। এই অনুষ্ঠানেই অংশ নেন ফার্স্ট লেডি ড. রেবেকা সুলতানা। এ সময় নিজের কর্মস্থলের প্রতি ভালোবাসা ব্যক্ত করে অধ্যাপক ড. রেবেকা সুলতানা বলেন, ‘ভেবেছিলাম কাউকে না জানিয়ে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ে আসব। সবাইকে সারপ্রাইজ দিব। কিন্তু তার আগেই সবাই আমার আসার খবর জেনে ফেলেছে।’

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান  মো. রায়হান আজাদ, নীতি ও উন্নয়ন বিষয়ক উপদেষ্টা সুজাদুর রহমান, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইফ্ফাত জাহান ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) কাজী এ এস এম আরিফ। আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. নুরুন্নবী মোল্লা।

আলোচনা শেষে ফার্স্ট লেডি অধ্যাপক ড. রেবেকা সুলতানাকে বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টার পদ প্রস্তাব করলে, তিনি এতে সদয় সম্মতি জ্ঞাপন করেন। এ সময় ফার্স্ট লেডি প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং শুভাকাঙ্ক্ষী হিসেবে পাশে থাকার কথা জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শূন্য থেকে শিখরে ওঠার গল্প, ‘স্মার্ট উদ্যোক্তা’ ও স্বনির্ভর বাংলাদেশের স্বপ্ন

সবাইকে চমকে দিয়ে সাবেক কর্মস্থলে রাষ্ট্রপতির সহধর্মিণী

আপডেট টাইম : ১২:২৫:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ মার্চ ২০২৩