ঢাকা ০৯:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি ঋণপত্রের তথ্য দ্রুত আদান-প্রদানে চালু হলো ‘বার্তা’, সাশ্রয় হবে ৭ মিলিয়ন ডলার এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ষড়যন্ত্র মোকাবিলা করেই অর্থনীতিকে গতিশীল করতে হবে প্রতিবেশীকে আমরা বন্ধু হিসেবে দেখতে চাই: জামায়াত আমির স্বৈরাচারী শাসনামলে দেশের অর্থনীতি চরম নৈরাজ্যের চক্রে পড়েছিল: রাষ্ট্রপতি আইনশৃঙ্খলা বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী এই শীতে বেড়ানোর আদর্শ ১০ জায়গা যেসব দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী

দিনে ৫-৭ হাজার মরা মুরগি বিক্রি হচ্ছে হোটেলে : শিল্প প্রতিমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫৫:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩
  • ১৮৩ বার

প্রতিদিন ৫-৭ হাজার মরা মুরগি হোটেলে বিক্রি হয়। যা কঠোর হস্তে দমন করতে হবে বলে জানিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।

তিনি বলেন, ‘গ্রাম থেকে আসা মুরগি ঢাকায় যেখানে নামানো হয় সেখানে প্রতিদিন ৫-৭ হাজার মারা যায়। এগুলো কোথায় যায়? এগুলো দেখবেন রাস্তায় বা অন্য কোথাও নেই। এগুলোকে ই… করে হোটেলে বিক্রি করছে। এগুলো কঠোর হস্তে দমন করতে হবে। আশা করি এ ক্ষেত্রে সাংবাদিক ভাইয়েরা আমাদের সাহায্য করবেন।’

বুধবার বিকালে শিল্প মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ‘পবিত্র মাহে রমজানে নিত্য-প্রয়োজনীয় পণ্যের ভেজাল প্রতিরোধ, মান ও মূল্য নিয়ন্ত্রণ’ সম্পর্কে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এসব কথা বলেন।

রমজান মাসে শিল্প মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠান বিএসটিআই-এর কার্যক্রম নিয়ে প্রতিমন্ত্রী বলেন, রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যাতে রোধ করা যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। সরকারের বেঁধে দেওয়া মূল্যে ক্রেতারা যেন পণ্য ক্রয় করতে পারেন এবং কোনো রকম কৃত্রিম সংকট যাতে সৃষ্টি না হয়, সে ব্যাপারে বিএসটিআইয়ের পক্ষ থেকে আমরা কঠোর পদক্ষেপ নেবো। আমরা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে প্রতিদিন মোবাইল কোর্ট পরিচালনা করবো।

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা, অতিরিক্ত সচিব জাকিয়া খানম, এস এম আলম, বিএসটিআইয়ের মহাপরিচালক আবদুস সাত্তার প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি

দিনে ৫-৭ হাজার মরা মুরগি বিক্রি হচ্ছে হোটেলে : শিল্প প্রতিমন্ত্রী

আপডেট টাইম : ১২:৫৫:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩