ঢাকা ০৩:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

চীনের শান্তি প্রস্তাব ইউক্রেন যুদ্ধ নিষ্পত্তির ভিত্তি হতে পারে: পুতিন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৬:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩
  • ১৬৩ বার

চীনের পরিকল্পনার উপর ভিত্তি করে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ বন্ধ করা যেতে পারে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে তিনি জানিয়েছেন, এ শান্তি পরিকল্পনা নিয়ে তখনই আগানো যাবে যখন ‘পশ্চিমাগোষ্ঠী ও কিয়েভ এ নিয়ে প্রস্তুত হবে।’

মঙ্গলবার (২১ মার্চ) মস্কোতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিতীয়বারের মতো বৈঠকে বসেন রুশ প্রেসিডেন্ট পুতিন। সেখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা। এরপরই এমন কথা বলেন পুতিন।

তাৎক্ষণিকভাবে যুদ্ধ বন্ধে গত মাসে ১২ দফার একটি শান্তি প্রস্তাব দেয় বেইজিং। তবে ওই প্রস্তাবে ইউক্রেন থেকে রুশ সেনাদের প্রত্যাহারের ব্যাপারে বলা হয়নি। ওই প্রস্তাবে শান্তি আলোচনা ও জাতীয় সার্বভৌমতার কথা বলা হয়েছে। কিন্তু সুনির্দিষ্ট কোনো প্রস্তাব দেওয়া হয়নি।

তবে শান্তি আলোচনায় বসার আগে রুশ সেনাদের ইউক্রেন ছাড়তে হবে বলে দাবি ইউক্রেনের। এদিকে ইউক্রেনের এ শর্তের বিষয়ে রাশিয়ার কোনো ভক্তব্য পাওয়া যায়নি।

মঙ্গলবারের বৈঠকের পর একসঙ্গে সাংবাদিক সম্মেলনে উপস্থিত হন পুতিন ও শি জিনপিং। সেখানে পুতিন বলেছেন, ‘ইউক্রেন দ্বন্দ্ব নিরসনে চীনের শান্তি প্রস্তাবের কিছু অংশকে ভিত্তি হিসেবে নেওয়া যায়, যখনই পশ্চিমা ও কিয়েভ এরজন্য প্রস্তুত হবে।’ কিন্তু রাশিয়া এখন পর্যন্ত এ ধরনের কোনো প্রস্তুতি দেখেনি বলে উল্লেখ করেছেন পুতিন।

রুশ প্রেসিডেন্টের পাশে দাঁড়িয়ে থাকা শি জিনপিং বলেছেন, তার সরকার শান্তি ও আলোচনার উপর জোর দিচ্ছে এবং চীন ইতিহাসের সঠিক দিকে আছে।

জিনপিং আরও দাবি করেছেন, ইউক্রেন যুদ্ধ নিয়ে চীন ‘নিরপেক্ষ অবস্থানে আছে। এর মাধ্যমে মূলত নিজেকে একজন শান্তিস্থাপক হিসেবে জাহির করার চেষ্টা করেছেন চীনা প্রেসিডেন্ট।

এ ছাড়া রাশিয়া-ইউক্রেনের মধ্যকার বাণিজ্য নিয়েও কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট। তিনি জানিয়েছেন, গত বছর দুই দেশের মধ্যে যে পরিমাণ বাণিজ্য হয়েছে, তারা চান এ বছর সেটি ছাড়িয়ে যাক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

চীনের শান্তি প্রস্তাব ইউক্রেন যুদ্ধ নিষ্পত্তির ভিত্তি হতে পারে: পুতিন

আপডেট টাইম : ১২:০৬:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩