ঢাকা ০৯:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি ঋণপত্রের তথ্য দ্রুত আদান-প্রদানে চালু হলো ‘বার্তা’, সাশ্রয় হবে ৭ মিলিয়ন ডলার এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ষড়যন্ত্র মোকাবিলা করেই অর্থনীতিকে গতিশীল করতে হবে প্রতিবেশীকে আমরা বন্ধু হিসেবে দেখতে চাই: জামায়াত আমির স্বৈরাচারী শাসনামলে দেশের অর্থনীতি চরম নৈরাজ্যের চক্রে পড়েছিল: রাষ্ট্রপতি আইনশৃঙ্খলা বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী এই শীতে বেড়ানোর আদর্শ ১০ জায়গা যেসব দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী

বঙ্গবন্ধুর লক্ষ্য বাস্তবায়নে যোগ্য নাগরিক দরকার : সাবেক আইজিপি শহীদুল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৯:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩
  • ১৭৬ বার

বঙ্গবন্ধুর জন্যই আজ বাংলাদেশ পেয়েছি মন্তব্য করে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহিদুল হক বলেছেন, বঙ্গবন্ধুর লক্ষ্য ও স্বপ্ন বাস্তবায়ন করতে হলে যোগ্য নাগরিক দরকার। যোগ্য নাগরিক না হলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়া সম্ভব নয়। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান সেই লক্ষ্য নিয়ে এগিয়ে গেলে অবশ্যই যোগ্য নাগরিক গড়ে তোলা সম্ভব এবং বঙ্গবন্ধুর স্বপ্ন ও লক্ষ্য বাস্তায়নও সম্ভব হয়ে উঠবে।

শনিবার (১৮ মার্চ) বিকালে ফরিদপুরের আলফাডাঙ্গা আদর্শ কলেজের বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেশের শিক্ষার্থীরা অত্যন্ত ট্যালেন্ট উল্লেখ করে শহিদুল হক বলেন, যদি শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের সুযোগ করে দেওয়া যায়, তাহলে প্রতিভা বিকাশ হয়।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে কলেজের গভর্নিং বডির সভাপতি আরিফুর রহমান দোলন বলেন, যে স্মার্ট বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিশ্রম করে যাচ্ছেন, আমরা যদি মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে ঐক্যবদ্ধভাবে কাজ করি তাহলে শেখ হাসিনার নেতৃত্বে গড়ে উঠবে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এম ফরিদ আল হোসাইন। শুভেচ্ছা বক্তব্য দেন আলফাডাঙ্গা আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এম এম মুজিবুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের অন্যতম ট্রাষ্টি ও পুনাকের সাবেক সভানেত্রী বেগম শামসুন্নাহার রহমান এবং সেবামূলক সংস্থা কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের ট্রেজারার ডা. মাফরুহা রহমান। এছাড়া অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি

বঙ্গবন্ধুর লক্ষ্য বাস্তবায়নে যোগ্য নাগরিক দরকার : সাবেক আইজিপি শহীদুল

আপডেট টাইম : ১২:৩৯:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩