ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

বিএনপির ইফতারে বিদিশা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৩৬:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুন ২০১৬
  • ৩১০ বার

প্রথমবারের মতো বিএনপির ইফতারে অংশ নিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা।

আজ শনিবার বিকেলে রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে তিনি অংশ নেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আহবানে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতারে অনুষ্ঠানের মঞ্চের সামনের একটি টেবিলে বিদিশা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি শামা ওবায়েদের সাথে বসেন।

ইফতারে অংশ নেয়া প্রসঙ্গে বিদিশা সাংবাদিকদের বলেন, প্রথমবারের মতো বিএনপির ইফতারে এসেছি। এ সময় পাশ থেকে শামা ওবায়েদ যোগ করেন, আমরা দেশের সব রাজনৈতিক দলকেই ইফতারের দাওয়াত দিয়েছি। বিদিশাকেও ইফতারের আমন্ত্রণ জানানো হয়েছিল। তিনি আমন্ত্রণ গ্রহণ করেই এসেছেন।

প্রসঙ্গত, রাজনৈতিক নেতাদের সম্মানে এই ইফতার মাহফিলের আয়োজন করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের বাইরেও ক্ষমতাসীন আওয়ামী লীগসহ দেশের সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

বিএনপির ইফতারে বিদিশা

আপডেট টাইম : ০১:৩৬:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুন ২০১৬