ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

সুদানে বাংলাদেশি দূতাবাসে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করলেন সেনাপ্রধান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫২:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩
  • ১৬৫ বার

সুদানের খারতুমে অবস্থিত বাংলাদেশি দূতাবাসে বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ সুদান পরিদর্শনের দ্বিতীয় দিনে আজ (১৫ মার্চ) ইউনাইটেড নেশনস ইন্টিগ্রেটেড ট্রানজিশন এসিস্টেন্স মিশন ইন সুদানের স্পেশাল রিপ্রেজেন্টেটিভ অফ দ্যা সেক্রেটারি জেনারেল ড. ভলকার পারথেজ ও সুদান সশস্ত্র বাহিনীর চীফ অফ স্টাফ জেনারেল মোহাম্মদ ওথম্যান আল-হোসাইনের সাথেও সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় সুদান সশস্ত্র বাহিনীর পক্ষ হতে জেনারেল শফিউদ্দিন আহমেদ’কে গার্ড অব অনার প্রদান করা হয়। স্পেশাল রিপ্রেজেন্টেটিভ অফ দ্যা সেক্রেটারি জেনারেল এবং সুদান সশস্ত্র বাহিনীর চীফ অফ স্টাফ এর সাথে সাক্ষাৎকালে পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও জাতিসংঘ শান্তিরক্ষা মিশন সংক্রান্ত এবং দুই দেশের সেনাবাহিনীর মধ্যকার বিভিন্ন সহায়তা সংক্রান্ত বিষয়াদি নিয়ে আলোচনা করেন।

এরপর তিনি খারতুমে অবস্থিত বাংলাদেশি দূতাবাসে বঙ্গবন্ধু কর্নার এর শুভ উদ্বোধন করেন এবং তা ঘুরে দেখেন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশি ডেপুটি ফোর্স কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল বাকির, সুদান সশস্ত্র বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাগণ, খারতুমে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স তারেক আহমেদ ও অন্যান্য কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সুদানে বাংলাদেশি দূতাবাসে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করলেন সেনাপ্রধান

আপডেট টাইম : ১২:৫২:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩