ঢাকা ০৮:৩২ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মদন পৌর শহর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরামর্শ সভা অনুষ্ঠিত তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল

মদনে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মানা হচ্ছে না সরকারের দেওয়া সময়-সূচি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩
  • ১৬৫ বার

মদন (নেত্রকোণা) প্রতিনিধিঃ নেত্রকোণা মদন উপজেলার নায়েকপুর ও গোবিন্দশ্রী ইউনিয়নের বেশ কয়েকটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মানা হচ্ছে না সরকারের দেওয়া সময়-সূচি।

নেই কোনো মনিটরিং। সপ্তাহখানেক ধরে বেশ কয়েকটি বিদ্যালয় ঘুরেও পাওয়া যায়নি কোনো বিদ্যালয় মনিটরিং টীম বা কোনো শিক্ষা কর্মকর্তা।

মঙ্গলবার (১৪ই-মার্চ) সরজমিনে গেলে দেখা যায়, রাস্তার পাশে থাকা রূপাশ্রম সরকারী প্রাথমিক বিদ্যালয়টি বন্ধ। তখন ঘড়িতে বাজে দুপুর ২.৩০ মিনিট। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, শিক্ষকরা অনেক আগেই বিদ্যালয় বন্ধ করে চলে গেছে।

গত সোমবার (১৩ই-মার্চ) গোবিন্দশ্রী গ্রামে রাস্তার পাশে থাকা গোবিন্দশ্রী বড্ডা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গেলে দেখা যায় বিদ্যালয় বন্ধ। ঘড়িতে তখন ২ টা বাজে।

এ বিষয়ে গোবিন্দশ্রী বড্ডা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউল হক বলেন, আমি দুপুরে ভাত খাওয়ার জন্য বাড়িতে গেলে সহকারী শিক্ষকরা বিদ্যালয় বন্ধ করে চলে যায়।

রূপাশ্রম মোয়াটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম মুজিদুল হক (মাজু) বলেন, আমি সহকারী শিক্ষকদের দায়িত্ব দিয়ে অফিসের কাজে মদন যাওয়ার সময় তাদের বলে এসেছিলাম মেঘবৃষ্টি আসলে ছাত্র-ছাত্রীদের ছুটি দিয়ে দিতে।

উপজেলা শিক্ষা অফিসার আবুল হোসেন বলেন, উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের বিরুদ্ধে এ বিষয়ে কারণ দর্শানোর নোটিশ জারি করেছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা শাহরীন বলেন, সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সরকারের দেওয়া সময়সূচি মানা না হলে, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মদন পৌর শহর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরামর্শ সভা অনুষ্ঠিত

মদনে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মানা হচ্ছে না সরকারের দেওয়া সময়-সূচি

আপডেট টাইম : ০৯:৫৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩