ঢাকা ০৯:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি ঋণপত্রের তথ্য দ্রুত আদান-প্রদানে চালু হলো ‘বার্তা’, সাশ্রয় হবে ৭ মিলিয়ন ডলার এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ষড়যন্ত্র মোকাবিলা করেই অর্থনীতিকে গতিশীল করতে হবে প্রতিবেশীকে আমরা বন্ধু হিসেবে দেখতে চাই: জামায়াত আমির স্বৈরাচারী শাসনামলে দেশের অর্থনীতি চরম নৈরাজ্যের চক্রে পড়েছিল: রাষ্ট্রপতি আইনশৃঙ্খলা বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী এই শীতে বেড়ানোর আদর্শ ১০ জায়গা যেসব দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী

নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের প্রশংসায় প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫৪:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩
  • ১৭৪ বার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন একজন পোড় খাওয়া মানুষ। তিনি বীর মুক্তিযোদ্ধা। জিয়াউর রহমান তাকে কারাগারে পাঠিয়েছিল।

আজ সোমবার বিকেলে গণভবনে কাতার সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘তার (মো. সাহাবুদ্দিন) মধ্যে দায়িত্ববোধ, রাজনৈতিক সচেতনতা, দেশপ্রেম ও ব্যক্তিত্ব আছে। আমরা চাইব যেন অবাধ সুষ্ঠু নির্বাচন হয়। কারণ গণতন্ত্রের জন্য আমরা সংগ্রাম করেছি। সেজন্য তাকে বেছে নেওয়া হয়েছে।’

তিনি বলেন, সাহাবুদ্দিন একজন পোড় খাওয়া মানুষ। বীর মুক্তিযোদ্ধা। পঁচাত্তর পরবর্তী জিয়াউর রহমান তাকে গ্রেপ্তার করে ডাণ্ডাবেড়ি দিয়ে রেখেছিলেন। কারণ তিনি বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদকারী। দীর্ঘদিন তিনি জুডিশিয়াল সার্ভিসে চাকরি করেছেন। পরে বিএনপির সময় চাকরি ছেড়ে দিয়েছেন। তিনি নিজেও এত প্রচার করতে চাননি।

গত ১৩ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি পদে মো. সাহাবুদ্দিনকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)।

বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদের মেয়াদ আগামী ২৩ এপ্রিল শেষ হবে। নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ২৪ এপ্রিল থেকে দায়িত্ব গ্রহণ করার কথা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি

নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের প্রশংসায় প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ১২:৫৪:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩