ঢাকা ০৬:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

রাজনৈতিক উদ্দেশে পুস্পস্তবক অর্পণ করেনি ববি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৬:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩
  • ১৮৬ বার

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, ৭ মার্চ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্তস্তবক অর্পণ করতে ববি কোনো রাজনৈতিক উদ্দেশে নিয়ে যায়নি।

সোমবার (১৩ মার্চ) গণভবনে কাতার সফরের অভিজ্ঞতা জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ববি সেদিন ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দিতে গিয়েছিলেন ‘পরিবারের পক্ষ থেকে’। ববি আওয়ামী লীগের সদস্য নন।

তিনি বলেন, ‘৭ মার্চে ফুল দিতে রাদওয়ান সিদ্দিক ববি গেছে। এটা আমাদের পরিবারের পক্ষ থেকে সে গেছে। কিন্তু এটা কোনো রাজনৈতিক উদ্দেশে বা অ্যামবিশন নিয়ে যায়নি।

শেখ হাসিনা আরও বলেন, ‘আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে, আমি, আমার ছোট বোন রেহানা-আমাদের ৫টা ছেলে-মেয়ে। তারা কিন্তু আপনাদের জন্য কাজ করে যাচ্ছে। আজকে ইয়াং বাংলা বলেন, স্ট্রার্টা প্রগ্রাম বলেন, যা যা বলেন, সিআরআই থেকে সমস্ত যত রকমের গবেষণ…ওরা কিন্তু কাজ করে যাচ্ছে দেশের স্বার্থে।’

প্রধানমন্ত্রী বলেন, আজকে ডিজিটাল বাংলাদেশ আমরা অর্জন করেছি, আজকে দক্ষ জনশক্তি গড়ে তোলার যে কাজ…সেখানে কিন্তু তাদের সকলের কিছু অবদান আছে। অটিজম নিয়ে কাজ করছে, প্রতিবন্ধী নিয়ে কাজ করছে-সবাই। তারা কিন্তু দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছে। কিন্তু ও রকম কোনো অ্যামবিশন নিয়ে করে নাই।

আওয়ামী লীগ সভাপতি বলেন, এই পর্যন্ত আমি বলতে পারি যে, আমরা তাদেরকে আমাদের দলের কোনো মেম্বার করিনি, কোনো কিছুর মধ্যে তারা আসে না। তারা রাজনৈতিক অভিলাষ নিয়ে করে না। তারা জনগণের স্বার্থে করে, দেশের স্বার্থে করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

রাজনৈতিক উদ্দেশে পুস্পস্তবক অর্পণ করেনি ববি

আপডেট টাইম : ১২:১৬:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩