ঢাকা ০৮:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

বার কাউন্সিলের নতুন আইনজীবী হলেন ৫৩২৯ জন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:২১:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩
  • ১৬৯ বার

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির মৌখিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে ৫ হাজার ৩২৯ জন উত্তীর্ণ হয়েছেন এবং ২০ জন প্রার্থীর ফল স্থগিত রাখা হয়েছে। ফল স্থগিত প্রার্থীদের আগামী ১৫ দিনের মধ্যে বার কাউন্সিলে যোগাযোগ করতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (৯ মার্চ) সংস্থার সচিব জেলা ও দায়রা জজ ড. ওয়াহিদুজ্জামান সিকদার সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায়।

এতে বলা হয়, গত ১২ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে ৫ হাজার ৩২৯ জন উত্তীর্ণ হয়েছেন এবং ২০ জনের ফল স্থগিত রাখা হয়েছে। ফল স্থগিত প্রার্থীদের আগামী ১৫ দিনের মধ্যে বার কাউন্সিলে যোগাযোগ করতে বলা হয়েছে।

উত্তীর্ণ প্রার্থীরা দেশের যেকোনো (অধস্তন) আদালত ও ট্রাইব্যুনালে আইন পেশায় নিযুক্ত হতে পারবেন। এক্ষেত্রে তাদেরকে ৬ মাসের মধ্যে জেলা আইনজীবী সমিতির সদস্যপদ গ্রহণ করতে হবে। চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের তথ্যগত কোনো ত্রুটি থাকলে তা সংশোধন করতে বলা হয়েছে।

এতে বলা হয়েছে যদি কারো অ্যাপ্লিক্যান্ট কপি, এডমিট কার্ড, ফরম ‘এ’ কিংবা প্রযোজ্য ক্ষেত্রে রিঅ্যাপিয়ার ফরমে প্রার্থীর নাম ও পিতার নামের বানান বা জন্ম তারিখ সংক্রান্ত ভুলভ্রান্তি থাকে তাহলে এই বিজ্ঞপ্তি প্রকাশের ৭ দিনের মধ্যে সংশোধনীর সপক্ষে কাগজপত্রসহ বার কাউন্সিল অফিসের এনরোলমেন্ট শাখায় যোগাযোগ করতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

বার কাউন্সিলের নতুন আইনজীবী হলেন ৫৩২৯ জন

আপডেট টাইম : ০১:২১:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩