ঢাকা ০৯:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি ঋণপত্রের তথ্য দ্রুত আদান-প্রদানে চালু হলো ‘বার্তা’, সাশ্রয় হবে ৭ মিলিয়ন ডলার এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ষড়যন্ত্র মোকাবিলা করেই অর্থনীতিকে গতিশীল করতে হবে প্রতিবেশীকে আমরা বন্ধু হিসেবে দেখতে চাই: জামায়াত আমির স্বৈরাচারী শাসনামলে দেশের অর্থনীতি চরম নৈরাজ্যের চক্রে পড়েছিল: রাষ্ট্রপতি আইনশৃঙ্খলা বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী এই শীতে বেড়ানোর আদর্শ ১০ জায়গা যেসব দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী

আপাতত পদ্মা সেতুতে মোটরসাইকেল চালুর চিন্তা নেই: ওবায়দুল কাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৫:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩
  • ১৮০ বার

পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের অনুমতি দেওয়ার বিষয়ে আপাতত কোনো চিন্তা-ভাবনা নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আপাতত নেই (চলাচলের অনুমতির চিন্তা-ভাবনা)। এখনতো শান্তিতেই আছে পদ্মা সেতু।

গত বছরের ২৭ জুন পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণা করে সরকার। এ বিষয়ে ২৬ জুন রাতে তথ্য অধিদপ্তরের এক তথ্য বিবরণীতে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে।

এদিকে ঢাকা ও অন্যান্য শহরে মোটরসাইকেলের সর্বোচ্চ গতিসীমা ৩০ কিলোমিটার বেঁধে দেওয়ার প্রস্তাব বিষয়ে মন্ত্রী বলেন, সেটি এখনো চূড়ান্ত নয়। এটি এখনো আমার টেবিলে আসেনি। নীতিমালা একটা ড্রাফট করলেই যে সেটি ফাইনাল, সেটা মনে করার কোনো কারণ নেই। আমার টেবিলে আসেনি, আমি এটি দেখবো।

সড়ক পরিবহনমন্ত্রী বলেন, আমরা জনগণের সঙ্গে আছি। জনগণের মনের ভাষা, চোখের ভাষা আমরা বুঝি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি

আপাতত পদ্মা সেতুতে মোটরসাইকেল চালুর চিন্তা নেই: ওবায়দুল কাদের

আপডেট টাইম : ১২:১৫:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩