ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তারের সুযোগ করে দিচ্ছে সরকার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৭:২৬ অপরাহ্ন, শনিবার, ১১ জুন ২০১৬
  • ৩০৭ বার

সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে সারা দেশে বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার বাণিজ্যের সুযোগ করে দিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সাধারণ মানুষ ও বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদেরকে ভয়ভীতি দেখিয়ে বড় অঙ্কের টাকা আদায় করার অভিযোগ উঠেছে। অবৈধ ভোটারবিহীন পুলিশ নির্ভর সরকার ঈদের আগে আইন শৃঙ্খলা বাহিনীকে বকশিশ হিসেবে গ্রেফতার বানিজ্যের সুযোগ করে দিয়েছে।

সংবাদ সম্মেলনে রিজভী সরকারের প্রতি উদ্দেশ্য করে বলেন, প্রধানমন্ত্রী নাকি ‘হেড অব দ্য গভর্ণমেন্ট’ হিসেবে সকল তথ্য পেয়ে থাকেন। তাই যদি হয়-তাহলে উনার প্রেস কনফারেন্সের একদিন পরেই পাবনায় আশ্রমের সেবায়েত নিত্য রঞ্জন পান্ডেকে কী করে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা? আসলে প্রধানমন্ত্রী প্রকৃত জঙ্গীবাদকে দমন করতে চান না। মূলত বিরোধী দল দমনই তাদের আসল উদ্দেশ্য। আবার গতকালও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সেলিম বলেছেন-শিগগিরই টার্গেট কিলিং বন্ধ হবে। এজন্য জনমনে প্রশ্ন দেখা দিয়েছে-তাহলে এসব হত্যাকাণ্ডের ঘটনায় তারাই জড়িত কী না ?

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তারের সুযোগ করে দিচ্ছে সরকার

আপডেট টাইম : ১০:৩৭:২৬ অপরাহ্ন, শনিবার, ১১ জুন ২০১৬