ঢাকা ১১:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রকাশের ৩ ঘণ্টা পর প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল স্থগিত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩০:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১ মার্চ ২০২৩
  • ১৯৩ বার

কোডিং ভুলের কারণে পঞ্চম শ্রেণির প্রাথমিক বৃত্তির ফল প্রকাশের তিন ঘণ্টা পর তা স্থগিত করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে ডিপিই থেকে ই-মেইলে সব ডিপিইওদের (জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা) ফল প্রকাশ না করার নির্দেশ দেয়। এর আগে দুপুর ১টার দিকে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হয়।

ডিপিইর নির্দেশনায় বলা হয়েছে, সংশোধিত ফলাফল কয়েকদিনের মধ্যে প্রকাশ করা হবে।

Untitled-1

এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক অনুপ কুমার রায় গণমাধ্যমকে জানান, প্রাথমিক বৃত্তির ফলে কিছু ভুল হয়েছে। তা সংশোধনের কাজ শুরু হয়েছে।

এর আগে দুপুর ১টায় ফল প্রকাশ করা হয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে বৃত্তির ফল প্রকাশ করেন প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। ঘোষিত ফলে প্রাথমিকের পঞ্চম শ্রেণিতে ৮২ হাজার ৩৮৩ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মাধ্যমে ট্যালেন্টপুলে ৩৩ হাজার ও সাধারণ কোটায় ৪৯ হাজার ৩৮৩ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রকাশের ৩ ঘণ্টা পর প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল স্থগিত

আপডেট টাইম : ১২:৩০:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১ মার্চ ২০২৩