ঢাকা ১০:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি ঋণপত্রের তথ্য দ্রুত আদান-প্রদানে চালু হলো ‘বার্তা’, সাশ্রয় হবে ৭ মিলিয়ন ডলার এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ষড়যন্ত্র মোকাবিলা করেই অর্থনীতিকে গতিশীল করতে হবে প্রতিবেশীকে আমরা বন্ধু হিসেবে দেখতে চাই: জামায়াত আমির স্বৈরাচারী শাসনামলে দেশের অর্থনীতি চরম নৈরাজ্যের চক্রে পড়েছিল: রাষ্ট্রপতি আইনশৃঙ্খলা বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী এই শীতে বেড়ানোর আদর্শ ১০ জায়গা যেসব দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী

প্রধানমন্ত্রী আমার বাড়িতে আসবেন, এজন্য আমি খুবই খুশি: রাষ্ট্রপতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৩৯:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩
  • ২৭২ বার

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, টুঙ্গিপাড়া কতবার গিয়েছি তা হিসাব করে বলতে পারব না। যতবারই সেখানে গেয়েছি বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে রিসিভ করেছেন। প্রধানমন্ত্রী কাল মিঠামইনে আসছেন এবং আমার বাড়িতেও আসবেন। এজন্য আমি খুবই খুশি।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জের মিঠামইনের কামালপুরে নিজ বাড়িতে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, আমি যখন ১৯৭০ সালে পাকিস্তান জাতীয় পরিষদ নির্বাচনে সদস্য প্রার্থী ছিলাম তখন বঙ্গবন্ধু আমার পক্ষে প্রচারণার জন্য মিঠামইনে এসেছিলেন। তখন এমন পরিবেশ বা সুযোগ ছিল না যে বঙ্গবন্ধু আমার বাড়িতে আসবে। মিঠামইন বাজার থেকে আমি বঙ্গবন্ধুকে আমার বাড়ি দেখিয়েছিলাম। বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাও ১৯৯৮ সালে আমার বাড়ি কোথায় এটা দেখছেন। কিন্তু যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় আসতে পারেন নাই। তিনি হাসপাতালের সামনে হেলিপ্যাডে নেমেছিলেন। কিশোরগঞ্জ থেকে প্রধানমন্ত্রীকে বহন করার জন্য দুটি রিকশা এনেছিলাম। হেলিপ্যাড থেকে কিছু পথ রিকশা ধাক্কা দিয়ে ও কিছু পথে হেঁটে গেছেন প্রধানমন্ত্রী। বাড়িতে আর নিয়ে আসতে পারিনি। কারণ, বাড়ির যে বর্তমান গেট সেখানে তখন নৌকা ও লঞ্চ ভিড়তো। এজন্য বাড়িতে আসাটাই সম্ভব ছিল না। কিন্তু এখন আমার বাড়ির কাছেই হেলিপ্যাড। সমাবেশও আমার বাড়ির সামনে। তিনি আমার বাড়িতে আসছেন এ জন্য আমি খুবই খুশি।

উল্লেখ্য, পাঁচ দিনের সফরে সোমবার বিকেলে সাড়ে ৩টায় কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনের কামালপুরে পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দীর্ঘ দুই যুগ পরে প্রধানমন্ত্রী মিঠামইন সফরে যাচ্ছেন। ওইদিন সকাল ১০টায় তিনি বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাসের উদ্বোধন করবেন। পরে দুপুরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে তার পৈতৃক বাড়ি মিঠামইন সদরের কামালপুরে যাবেন প্রধানমন্ত্রী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি

প্রধানমন্ত্রী আমার বাড়িতে আসবেন, এজন্য আমি খুবই খুশি: রাষ্ট্রপতি

আপডেট টাইম : ০১:৩৯:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩