ঢাকা ১২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মিঠামইনে বিএনপি সভাপতি হত্যার ৩ আসামি গ্রেপ্তার, উদ্ধার হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি মিঠামইনে উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যা, আহত আরও একজন জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী শেষ হলো জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তায়েফের বুকে যে মসজিদ মুসলিমদের জন্য এক টুকরো সান্ত্বনা পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত শিগগিরই ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ দেবে সরকার অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র বাংলাদেশি সমর্থকদের স্কালোনির ধন্যবাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’

প্রযুক্তিই সময়-অর্থ সাশ্রয় করে গ্রাহকদের মানসম্পন্ন বিদ্যুৎ দেবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩০:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩
  • ২০০ বার

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ‘প্রযুক্তিই সময় ও অর্থ সাশ্রয় করে গ্রাহকদের মানসম্পন্ন বিদ্যুৎ দিয়ে স্বস্তি নিশ্চিত করবে। গ্যাস বা বিদ্যুতের সংযোগ বা বিল প্রদান ঘরে বসেই দিতে পারবে। গ্রাহকদের স্বাচ্ছন্দ্য দিতে মন্ত্রণালয় আধুনিক প্রযুক্তি নিয়ে কাজ করছে এবং ভবিষ্যতে আরও করবে। সরকারি পর্যায় ইআরপি বাস্তবায়ন করায় বিদ্যুৎ বিভাগ ডিজিটাল বাংলাদেশ অ্যাওয়ার্ড-২০২২ অর্জন করেছে।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে বেসিস আয়োজিত ‘ফ্রম ডিজিটাল বাংলাদেশ টুওয়ার্ডস স্মার্ট বাংলাদেশ’ শীষর্ক মিনিস্টারিয়াল কনফারেন্সে প্যানেলিস্ট হিসেবে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, স্মার্ট গ্রিড, অ্যাডভানস মিটারিং ইনফ্রাস্ট্রাকচার (এএমআই) সিস্টেম, স্ক্যাডা, সাব-স্টেশন ওটোমেশন, জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম (জিআইএস), লোড ফরকাস্ট সিস্টেম (এলএফএস) প্রভৃতি আধুনিক প্রযুক্তি মানসম্পন্ন বিদ্যুৎ ও গ্রাহকদের ক্ষমতায়ন করবে। গ্রাহকদের অগ্রাধিকার দিয়ে তাদের স্বস্তির জন্যই আধুনিক প্রযুক্তি বিদ্যুৎ ও জ্বালানি বিভাগে প্রয়োগের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। প্রযুক্তি খুব দ্রুত পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনের সঙ্গে আমাদের আরও দ্রুত খাপ খাইয়ে নিতে হবে। ’

নসরুল হামিদ বলেন, ‘সময় ও অর্থ সাশ্রয় করে, গুছিয়ে কোনও কাজ করাই স্মার্টনেস। সম্মিলিত ও সমন্বিতভাবে কাজ করতে পারলে বাংলাদেশ দ্রুত স্মার্ট বাংলাদেশে পরিণত হবে। ’

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক। বেসিসের সভাপতি রাসেল টি আহমেদের সঞ্চালনায় প্যানেলিস্ট হিসেবে আরও বক্তব্য দেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মিঠামইনে বিএনপি সভাপতি হত্যার ৩ আসামি গ্রেপ্তার, উদ্ধার হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি

প্রযুক্তিই সময়-অর্থ সাশ্রয় করে গ্রাহকদের মানসম্পন্ন বিদ্যুৎ দেবে

আপডেট টাইম : ১২:৩০:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩