ঢাকা ১০:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি ঋণপত্রের তথ্য দ্রুত আদান-প্রদানে চালু হলো ‘বার্তা’, সাশ্রয় হবে ৭ মিলিয়ন ডলার এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ষড়যন্ত্র মোকাবিলা করেই অর্থনীতিকে গতিশীল করতে হবে প্রতিবেশীকে আমরা বন্ধু হিসেবে দেখতে চাই: জামায়াত আমির স্বৈরাচারী শাসনামলে দেশের অর্থনীতি চরম নৈরাজ্যের চক্রে পড়েছিল: রাষ্ট্রপতি আইনশৃঙ্খলা বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী এই শীতে বেড়ানোর আদর্শ ১০ জায়গা যেসব দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী

জনগণ যাদের ভোট দেবে, তারাই সরকার গঠন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৭:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩
  • ১৮৭ বার

সামনের জাতীয় নির্বাচনে জনগণ যাদের ভোট দেবে তারাই নির্বাচিত হবেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, “এটি একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এটিতেই বিশ্বাসী।”

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) অ্যাকাউন্টিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দ্বিতীয় পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী সংসদ নির্বাচন গণতান্ত্রিক পন্থায় হবে। চলতি বছরের শেষে অথবা আগামী বছরের শুরুতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, যুদ্ধের পর কয়েক বছর আমরা অন্ধকারে ছিলাম। শেখ হাসিনা পঁচাত্তর পরবর্তী সময়ে দেশে ফিরে হাল ধরেন। লড়াই সংগ্রাম করে দেশকে আলোর পথে নিয়ে এসেছেন। তিনি নেতৃত্বে থাকলে দেশ কখনই আলোর পথ থেকে বিচ্যুত হবে না।

ছাত্ররাজনীতির স্মৃতিচারণ করে আসাদুজ্জামান খান কামাল বলেন, মুক্তিযুদ্ধের অন্যতম দলিল বঙ্গবন্ধুর ৬ দফা। ছাত্রজীবনে দফাগুলো মুখস্থ করে গ্রামে-গঞ্জে ঘুরে ঘুরে মানুষকে গুরুত্ব বুঝিয়েছি।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মেসবাহ উদ্দিন আহমেদ, উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, বিজনেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. গোলাম মোস্তফা, বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শফিকুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যালামনাইয়ের সভাপতি কামরুল হাসান রিপনসহ প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি

জনগণ যাদের ভোট দেবে, তারাই সরকার গঠন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট টাইম : ১২:০৭:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩