ঢাকা ১০:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘পাহাড়ি কৃষিপণ্য রপ্তানিতে মানসম্মত উৎপাদন ও পরিবহন ব্যয় নিয়ন্ত্রণ জরুরি’ শাহজালালে বিমানের জরুরি অবতরণের পর ছুটে গেলেন মন্ত্রী এআই দিয়ে জামায়াত-শিবির সরকারবিরোধী যে অপপ্রচার ছড়াচ্ছে, তা আ. লীগও করেনি দেশের ৫০৩টি উপজেলার উন্নয়নে ভারসাম্য বজায় রাখতে হবে : এলজিআরডি মন্ত্রী আঙুলের কালির দাগ শুকানোর আগেই সরকার ফ্যামিলি কার্ড চালু করেছে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ৪ সাবেক মুখ্যমন্ত্রীসহ ৭ হাজারের বেশি আটক: মোদি সরকারকে তীব্র নিন্দা জাতিসংঘ, অ্যামনেস্টিসহ বিরোধীদের আগামী বছরের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ক্যামেরার ফ্রেমে পরিযায়ী পাখির চোখজুড়ানো দৃশ্য পতনের দ্বারপ্রান্তে মোদির সরকার বিদ্যুৎ বিভাগের ৪১টি উন্নয়ন প্রকল্পে ১০ হাজার ৬৫৩ কোটি টাকার সহায়তা

মিঠামইন কামালপুর গ্রামে পারিবারিক কবরস্থানে বাবা-মার কবর জিয়ারত করেন: রাষ্ট্রপতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১২:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৩
  • ৩২৫ বার

কিশোরগঞ্জের মিঠামইনে পিতা-মাতা এবং পরিবারের অন্য সদস্যদের কবর জিয়ারত করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কামালপুর গ্রামে পারিবারিক কবরস্থানে এ জিয়ারত করেন তিনি।

মোনাজাতে তার বাবা-মা এবং নিকটাত্মীয়দের রূহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

এর আগে মিঠামইনে নির্মাণাধীন সেনানিবাস পরিদর্শন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেনেন্ট জেনারেল ওয়াকার উজ জামান রাষ্ট্রপতিকে স্বাগত জানান। পরিদর্শনের সময় সেনানিবাসের সার্বিক পরিস্থিতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়।

এ সময় রাষ্ট্রপতির পুত্র কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহম্মদ তৌফিক, কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেন, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খানসহ পদস্থ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘পাহাড়ি কৃষিপণ্য রপ্তানিতে মানসম্মত উৎপাদন ও পরিবহন ব্যয় নিয়ন্ত্রণ জরুরি’

মিঠামইন কামালপুর গ্রামে পারিবারিক কবরস্থানে বাবা-মার কবর জিয়ারত করেন: রাষ্ট্রপতি

আপডেট টাইম : ১২:১২:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৩