ঢাকা ০২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ইটনায় বন্যায় ক্ষতিগ্রস্ত ব্র্যাক সদস্যদের মাঝে হাঁসের বাচ্চা ও সবজি বীজ বিতরণ তালবাহানায় আটকে গভর্নিং বডি নির্বাচন, প্রশ্নের মুখে আইডিয়াল কর্তৃপক্ষ অবহেলায় অনেক স্কুলের অবকাঠামোর বেহাল দশা: জুবাইদা রহমান গ্লোবাল পিস ইনডেক্স ২০২৬ দক্ষিণ এশিয়ায় চতুর্থ শান্তিপূর্ণ দেশ বাংলাদেশ ক্রমান্বয়ে স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করা হবে পুরস্কারের গাড়ি মাকে উপহার দেবেন তাওহীদ হৃদয় ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ জিয়াউর রহমানের জীবন ও দর্শন নিয়ে গবেষণার আহ্বান ফখরুলের পাখির চোখে সীমান্ত পাহারার ছক, কঠোর নজরদারি বাড়াচ্ছে সরকার বেনজীরের গ্রেপ্তারের খবরে আনন্দিত পরীমণি

বুধবার ৩ দিনের সফরে কিশোরগঞ্জ যাচ্ছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:২৩:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩
  • ২৫৮ বার

তিন দিনের সফরে বুধবার (১৫ ফেব্রুয়ারি) নিজ জন্মভূমি কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনে আসছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ১৫ থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত কিশোরগঞ্জের হাওরের তিন উপজেলা মিঠামইন, অষ্টগ্রাম ও ইটনা সফর করবেন তিনি।

কিশোরগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আবুল কালাম আজাদ রাষ্ট্রপতির সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

রাষ্ট্রপতির প্রটোকল কর্মকর্তা নবীরুল ইসলাম স্বাক্ষরিত সফরসূচি থেকে জানা যায়, ১৫ ফেব্রুয়ারি দুপুর দেড়টায় তিনি বঙ্গভবন থেকে তেজগাঁও হেলিপ্যাডের উদ্দেশ্যে রওনা হবেন। সেখান থেকে দুপুর ২টার দিকে হেলিকপ্টারে করে কিশোরগঞ্জের মিঠামইনের নিজ বাড়ি কামালপুর গ্রামের উদ্দেশে রওনা হবেন।

এরপর দুপুর ২টা ৪৫ মিনিটে মিঠামইন হেলিপ্যাডে পৌঁছাবেন। ২টা ৫০ মিনিটে মিঠামইন ডাকবাংলোয় তাকে গার্ড অব অনার প্রদান করা হবে।

সন্ধ্যা ৭টায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অডিটোরিয়াম ভবনে স্থানীয় বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্য ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। মতবিনিময় সভা শেষে নিজ বাড়ি কামালপুরে যাবেন এবং সেখানে নিজ বাসভবনে রাত্রিযাপন করবেন।

১৬ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৩টায় মিঠামইন থেকে ইটনা উপজেলার উদ্দেশ্যে যাত্রা করবেন। বিকেল ৪ টায় ইটনায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অডিটোরিয়াম ভবনে স্থানীয় বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্য ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। মতবিনিময় সভা শেষে সন্ধ্যা সাড়ে ছয়টায় ইটনা থেকে অষ্টগ্রামের উদ্দেশ্যে রওনা করবেন।

সন্ধ্যা ৭টায় অষ্টগ্রামে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অডিটোরিয়াম ভবনে স্থানীয় বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্য ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। মতবিনিময় সভা শেষে নিজ বাড়ি কামালপুরে যাবেন এবং সেখানে নিজ বাসভবনে রাত্রিযাপন করবেন।

১৭ ফেব্রুয়ারি দুপুর ১২টায় মিঠামইনে নির্মাণাধীন ক্যান্টনমেন্ট পরিদর্শন করবেন তিনি। এরপর বিকেল পৌনে ৩টায় মিঠামইন বাসভবনে গার্ড অব অনার গ্রহণ করবেন তিনি। বিকেল ৩টায় বাসভবন থেকে হেলিপ্যাডের উদ্দেশ্যে রওনা করবেন। ৩টা ১০ মিনিটে হেলিপ্যাড থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন। বিকেল ৩টা ৫০ মিনিটে তেজগাঁও হেলিপ্যাডে পৌঁছার পর সেখান থেকে বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা হবেন। বিকেল ৪টা ১০ মিনিটে বঙ্গভবনে পৌঁছার কথা রয়েছে রাষ্ট্রপতির।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ইটনায় বন্যায় ক্ষতিগ্রস্ত ব্র্যাক সদস্যদের মাঝে হাঁসের বাচ্চা ও সবজি বীজ বিতরণ

বুধবার ৩ দিনের সফরে কিশোরগঞ্জ যাচ্ছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ

আপডেট টাইম : ০১:২৩:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩