ঢাকা ১০:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি ঋণপত্রের তথ্য দ্রুত আদান-প্রদানে চালু হলো ‘বার্তা’, সাশ্রয় হবে ৭ মিলিয়ন ডলার এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ষড়যন্ত্র মোকাবিলা করেই অর্থনীতিকে গতিশীল করতে হবে প্রতিবেশীকে আমরা বন্ধু হিসেবে দেখতে চাই: জামায়াত আমির স্বৈরাচারী শাসনামলে দেশের অর্থনীতি চরম নৈরাজ্যের চক্রে পড়েছিল: রাষ্ট্রপতি আইনশৃঙ্খলা বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী এই শীতে বেড়ানোর আদর্শ ১০ জায়গা যেসব দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী

সিসি ক্যামেরার আওতায় আসছে পুরো ঢাকা সিটি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৪২:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৩
  • ১৮৯ বার

হাওর বাতা ডেস্কঃ রাজধানী ঢাকায় দুই কোটি মানুষ বসবাস করছেন। এসব মানুষের নিরাপত্তার জন্য পুরো ঢাকা সিসি ক্যামেরায় আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, ডিএমপিতে এখন ৫০টি থানা রয়েছে। সব থানায় পুলিশ মানুষকে নিরলস ভাবে সেবা দিয়ে যাচ্ছে। এই সেবা দিতে দিন রাত পরিশ্রম করছে ৩৪ হাজার পুলিশ সদস্য।

শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর রাজারবাগে ডিএমপির ৪৮তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে যখন জঙ্গিরা দিশেহারা হয়েছিল; ঠিক তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই ডিএমপিতে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম গঠন করা হয়। যা পরে সফলভাবে জঙ্গি দমন করে। এছাড়াও ২০১৪ সালে আগুন সন্ত্রাসকেও পুলিশ সফলভাবে মোকাবেলা করেছে বলে যোগ করেন তিনি।

বর্তমানের পুলিশকে জনগণের পুলিশ হিসেবে মন্তব্য করে তিনি আরও বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পুলিশকে জনগণের পুলিশের হিসেবে দেখতে চেয়েছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান, ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকসহ অনেকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি

সিসি ক্যামেরার আওতায় আসছে পুরো ঢাকা সিটি

আপডেট টাইম : ০১:৪২:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৩