ঢাকা ১০:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি ঋণপত্রের তথ্য দ্রুত আদান-প্রদানে চালু হলো ‘বার্তা’, সাশ্রয় হবে ৭ মিলিয়ন ডলার এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ষড়যন্ত্র মোকাবিলা করেই অর্থনীতিকে গতিশীল করতে হবে প্রতিবেশীকে আমরা বন্ধু হিসেবে দেখতে চাই: জামায়াত আমির স্বৈরাচারী শাসনামলে দেশের অর্থনীতি চরম নৈরাজ্যের চক্রে পড়েছিল: রাষ্ট্রপতি আইনশৃঙ্খলা বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী এই শীতে বেড়ানোর আদর্শ ১০ জায়গা যেসব দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী

রাজনৈতিক কর্মসূচির নামে অপরাধ করলে ব্যবস্থা নেওয়া হবে: পুলিশ কমিশনার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০২৩
  • ১৯৪ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকা মহানগর পুলিশের কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, বিএনপি যদি কোনো সন্ত্রাসের দিকে যায়, অগ্নি-সন্ত্রাসের দিকে যায়, তখন আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করব। তবে জনদুর্ভোগের বিষয়টি তাদের উপরই ছেড়ে দিয়েছি। এসময় বিএনপি নেতাদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বানও জানান তিনি।

বুধবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের সদর দপ্তরে সাংবাদিক সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

আগামীকাল বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর গোপিবাগ ব্রাদার্স ক্লাব মাঠ থেকে জাতীয় প্রেস ক্লাব পর্যন্ত পদযাত্রা কর্মসূচির দিকে ইঙ্গিত করে পুলিশের এ কর্মকর্তা বলেন, বিএনপি তাদের কর্মসূচি পালন করবে কি-না তা তাদের বিবেকের উপর ছেড়ে দিয়েছি। যদি একটা অফিসিয়াল তারিখে পদযাত্রা হয়, তাহলে এই পথযাত্রার কারণে যানজট লেগে যাবে। আর এই যানজট দূর করতেই রাত ১০ থেকে ১১টা বাজবে। অপরদিকে অনেকে ছুটিতে গ্রামে যাবেন। ফলে অনেকে বাস-ট্রেন মিস করবেন।

কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, বিএনপি বিক্ষোভ কর্মসূচি করলে কোনো সমস্যা নেই। আমরা বিএনপিকে বলেছি, আপনারা এই দিনে কর্মসূচি যতটা সম্ভব পরিহার করুন। কিন্তু কর্মসূচি করতে বাধা দেওয়া হবে এমনটা বলা হয়নি। আমরা তাদের বিবেকের উপর ছেড়ে দিয়েছি। তাদের এখনো কোনো মেসেজ পাইনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি

রাজনৈতিক কর্মসূচির নামে অপরাধ করলে ব্যবস্থা নেওয়া হবে: পুলিশ কমিশনার

আপডেট টাইম : ১১:৫৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০২৩