ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

পুলিশ আইন-শৃঙ্খলা রক্ষায় যেকোন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত: আইজিপি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০২৩
  • ২৪৮ বার

হাওর বার্তা ডেস্কঃ থানাকে আক্ষরিক অর্থে জনগণের আশ্রয়স্থল হিসেবে গড়ে তোলার জন্য পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলা পুলিশ সুপার ও ইউনিট কমান্ডারদের নির্দেশ দিয়েছেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) মো. মনজুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আইজিপি আজ যশোর পুলিশ লাইনসে বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ নির্দেশ প্রদান করেন। সকল সভায় রেঞ্জাধীন সকল জেলার পুলিশ সুপার, বিভিন্ন ইউনিটের প্রধানরা এবং বিভিন্ন পদবির পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

আইজিপি বলেন, পুলিশের সেবা প্রদানের মূল কেন্দ্র থানা। দেশের সম্মানিত নাগরিকরা যাতে সহজে, নির্ভয়ে থানায় আসতে পারেন, তাদের সমস্যার কথা বলতে পারেন এবং প্রার্থিত সেবা গ্রহণ করতে পারেন সেজন্য আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে। তিনি বলেন, থানায় নারী, শিশু,বয়স্ক ও প্রতিবন্ধীদের সহজে সেবা প্রদানের লক্ষ্যে বিশেষ ডেস্ক স্থাপন করা হয়েছে।

তিনি বলেন, পুলিশ প্রধান হিসেবে থানার সেবা প্রদানকে সর্বোচ্চ গুরুত্ব দিতে চাই। তিনি বলেন, যারা একেবারে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, নিরীহ, গরিব, নারী তাদের জন্য থানাকে আমি বিচার পাওয়ার স্থান হিসেবে দেখতে চাই। এর জন্য প্রধান ও প্রথম কাজ হবে জনগণের সঙ্গে ভালো ব্যবহার ও তাদের কথা শোনা এবং অতি দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা। এক্ষেত্রে যেকোনো ব্যত্যয় গ্রহণযোগ্য হবে না বলে দৃঢ় কন্ঠে উচ্চারণ করেন আইজিপি।

তিনি বলেন, উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশের উপযোগী স্মার্ট পুলিশ গঠনের যে নির্দেশনা প্রধানমন্ত্রী দিয়েছেন সেজন্য আমাদেরকে মানুষের কাছাকাছি যেতে হবে। প্রধানমন্ত্রীর প্রত্যাশা পূরণের মাধ্যমে বঙ্গবন্ধুর জনগণের পুলিশ হওয়ার জন্য আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে।

তিনি বলেন, বাংলাদেশ পুলিশ এখন আগের চেয়ে অনেক এগিয়ে আছে। আগে তদন্ত ছিল সোর্স নির্ভর। প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশের কল্যাণে এখন তদন্তে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বেশিরভাগ অপরাধের রহস্য উদঘাটিত হচ্ছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত জিরো টলারেন্স নীতিতে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ দমনে আমরা সবাই একযোগে কাজ করেছি বলেই দেশে আজ স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি বিরাজ করছে। দেশাত্মবোধে উজ্জীবিত হয়ে পুলিশ অতীতে যেভাবে দায়িত্ব পালন করেছে আগামী দিনেও যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলার সক্ষমতা বাংলাদেশ পুলিশে রয়েছে বলে উল্লেখ করেন আইজিপি।

সভায় বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা প্রশাসনিক এবং অপারেশনাল বিষয় তুলে ধরেন। সভার এপিবিএন’র অতিরিক্ত আইজিপি ড. হাসান উল হায়দার, খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হক, কেএমপি কমিশনার মো. মাসুদুর রহমান ভূঞা, যশোর জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার প্রমুখ বক্তব্য রাখেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

পুলিশ আইন-শৃঙ্খলা রক্ষায় যেকোন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত: আইজিপি

আপডেট টাইম : ১০:০৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০২৩