ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

৭ থেকে ১৪ ফেব্রুয়ারি: কবে কোন ‘ডে’ জানা আছে তো

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৭:০৮ পূর্বাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০২৩
  • ৬৯১ বার

আগামী মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়ে যাবে ভ্যালেন্টাইন’স উইক বা ভালোবাসা সপ্তাহ। যা শেষ হবে ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস এর মধ্যে দিয়ে।

ভালোবাসা সপ্তাহের এক এক দিনের অর্থ এক একটি। কোনোটি হাগ ডে আবার কোনোটি প্রোপোজ ডে। সব শেষে আসবে ভ্যালেন্টাইন’স ডে। আপনার জানা আছে তো কবে কোন ‘ডে’? জানা না থাকলে প্রিয় মানুষটাকে কীভাবে মনের কথা জানাবেন, কীভাবেই বা উপহার দেবেন? সুতরাং জেনে নিন, ৭ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি কবে কোন ‘ডে’।

রোজ ডে- ৭ ফেব্রুয়ারি

ভালোবাসার সপ্তাহটি রোজ ডে অর্থাৎ গোলাপ দিবসের মাধ্যমে শুরু হয়। গোলাপ দিবস উদযাপন করার কারণ হলো, গোলাপকে ভালোবাসার একটি চিহ্ন হিসেবে ধরা হয়। গোলাপ দিবসে কেবল প্রেমিক-প্রমিকারাই তাদের সঙ্গীকে ফুল দেন না, যেকেউ তার প্রিয় মানুষটাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে পারেন। তবে, গোলাপের রঙ অবশ্যই সঠিক বেছে নেওয়া দরকার। কেননা গোলাপ ফুলের প্রতিটা রঙের অর্থ কিন্তু আলাদা। এ বছর গোলাপ দিবস পড়েছে মঙ্গলবারে।

প্রোপোজ ডে- ৮ ফেব্রুয়ারি

নাম দেখেই বোঝা যাচ্ছে ভালোবাসা সপ্তাহের দ্বিতীয় দিনটি হলো, প্রস্তাব দেওয়ার দিন। এটি ভালোবাসা সপ্তাহের সবচেয়ে রোমান্টিক দিন। এদিন প্রেমিক-প্রেমিকারা নিজেদের ভালোবাসার প্রকাশ করেন একে অপরের সামনে। প্রোপোজ ডে-তে ভালোবাসার মানুষের সামনে নিজের মনের লুকানো কথাটা জানিয়ে দিন। এ বছর প্রপোজ ডে বুধবারে।

চকলেট ডে- ৯ ফেব্রুয়ারি

চকলেট দিবস ভালোবাসার সপ্তাহের তৃতীয় দিন। এই দিনটি সম্পর্কের বন্ধনকে ঠিক চকলেটের মতোই মিষ্টি করে তোলে। কেবল প্রেমিক-প্রেমিকারা একে অপরকে নয়, চকোলেট ডে-তে যেকেউ তার প্রিয় মানুষকে চকলেট উপহার দিতে পারেন।

টেডি ডে- ১০ ফেব্রুয়ারি

এই বিশেষ দিনে পছন্দের মানুষকে টেডি বিয়ার উপহার দিতে পারেন। ছোট বড় নানা মাপের টেডি বিয়ার পাওয়া যায় বাজারে। পছন্দমতো কিনে নিন আর উপহার দিন। এ বছর টেডি ডে শুক্রবারে পড়েছে।

প্রমিজ ডে- ১১ ফেব্রুয়ারি

ভালোবাসার সপ্তাহের পঞ্চম দিন হলো প্রমিজ বা প্রতিশ্রুতি দিবস। যেকোনো সম্পর্কে সঙ্গীদের একে অপরের কাছে কিছু জিনিসের অঙ্গীকারবদ্ধ থাকা খুবই জরুরি। এই বিশেষ দিনে আপনিও আপনার সঙ্গীর কাছে কিছু প্রমিজ করতে পারেন। তাতে সম্পর্ক আরও মজবুত হবে।

হাগ ডে- ১২ ফেব্রুয়ারি

এ দিনে আপনার প্রিয়জনকে একটি কোমল আলিঙ্গন দিন, তাকে চিরকালের জন্য যে ভালোবাসেন তা জানান তাকে। তবে অবশ্যই তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে নয়। এ বছর এই দিনটি রোববারে।

কিস ডে- ১৩ ফেব্রুয়ারি

ভালোবাসার সপ্তাহের সপ্তম দিনটি চুম্বন দিবস হিসাবে পালিত হয়। জড়িয়ে ধরার মতোই ভালোবাসা প্রকাশের আরেক ধরন চুম্বনও বটে। এবারে এই দিনটি সোমবারে পড়েছে।

ভ্যালেন্টাইন’স ডে- ১৪ ফেব্রুয়ারি

ভ্যালেন্টাইন’স সপ্তাহের শেষ দিন হলো, বহুল প্রতীক্ষিত ১৪ ফেব্রুয়ারি। ভালোবাসা দিবস হিসেবে পালন করা হয় এই দিনটিকে। এ বছর ভ্যালেন্টাইন’স ডে মঙ্গলবার।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা

৭ থেকে ১৪ ফেব্রুয়ারি: কবে কোন ‘ডে’ জানা আছে তো

আপডেট টাইম : ১২:২৭:০৮ পূর্বাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০২৩