ঢাকা ১০:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি ঋণপত্রের তথ্য দ্রুত আদান-প্রদানে চালু হলো ‘বার্তা’, সাশ্রয় হবে ৭ মিলিয়ন ডলার এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ষড়যন্ত্র মোকাবিলা করেই অর্থনীতিকে গতিশীল করতে হবে প্রতিবেশীকে আমরা বন্ধু হিসেবে দেখতে চাই: জামায়াত আমির স্বৈরাচারী শাসনামলে দেশের অর্থনীতি চরম নৈরাজ্যের চক্রে পড়েছিল: রাষ্ট্রপতি আইনশৃঙ্খলা বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী এই শীতে বেড়ানোর আদর্শ ১০ জায়গা যেসব দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী

জুনে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ: ইসি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১২:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০২৩
  • ৩৫৩ বার

নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছেন, আগামী জুনের মধ্যে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ চূড়ান্ত করা হবে। আগামী মঙ্গলবারের সভায় বিষয়টি গুরুত্বে সঙ্গে আলোচনা করা হবে।

আজ রোববার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘পরিসংখ্যান ব্যুরো থেকে জনসংখ্যার চূড়ান্ত রিপোর্ট আমরা এখনো পাইনি। আমাদের অপেক্ষা করা একটু কঠিন হয়ে যাচ্ছে। আমাদের কাজ শুরু করতে হবে। সীমানা পুনর্নির্ধারণের ক্ষেত্রে জনসংখ্যা হচ্ছে তিন নম্বর গুরুত্ব। প্রথম গুরুত্ব হচ্ছে প্রশাসনিক, যদি কোনো প্রশাসনিক পরিবর্তন না হয়ে থাকে তাহলে তো আমাদের পরিবর্তন করার প্রয়োজন নেই। যদি কোনো ভৌগলিক পরিবর্তন না হয়ে থাকে, তাহলেও করার প্রয়োজন নেই।

ইসি মো. আলমগীর বলেন, এক্ষেত্রে শুধু একটাই ফ্যাক্টর আছে, সেটা হলো জনসংখ্যা। জনসংখ্যাকে তো আর সমবণ্টন করা যায় না। একটা মেলাতে গেলে আরেকটি মেলে না। আপনি যদি প্রশাসনিক অখণ্ডতা ঠিক রাখেন, তাহলে দেখা যায় যে, প্রশাসনিক ও ভৌগলিক অখণ্ডতা ঠিক রাখলে জনসংখ্যার হিসাব মেলানো কঠিন হয়ে যায়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেখবেন কোথাও কোথাও পৌনে তিন লাখ লোক আছে। আবার কোথাও কোথাও প্রায় ১১-১২ লাখ লোকও আছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি

জুনে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ: ইসি

আপডেট টাইম : ১২:১২:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০২৩