ঢাকা ১০:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি ঋণপত্রের তথ্য দ্রুত আদান-প্রদানে চালু হলো ‘বার্তা’, সাশ্রয় হবে ৭ মিলিয়ন ডলার এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ষড়যন্ত্র মোকাবিলা করেই অর্থনীতিকে গতিশীল করতে হবে প্রতিবেশীকে আমরা বন্ধু হিসেবে দেখতে চাই: জামায়াত আমির স্বৈরাচারী শাসনামলে দেশের অর্থনীতি চরম নৈরাজ্যের চক্রে পড়েছিল: রাষ্ট্রপতি আইনশৃঙ্খলা বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী এই শীতে বেড়ানোর আদর্শ ১০ জায়গা যেসব দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী

চিড়িয়াখানা বন্ধের দাবি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৫৮:১৬ পূর্বাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৩
  • ২১৮ বার

চিড়িয়াখানাগুলোকে ‘বন্যপ্রাণীর টর্চার সেল’ আখ্যায়িত করে তা বন্ধের দাবিতে ঢাকায় বিভিন্ন কর্মসূচি পালন করেছে অ্যান্টি জু মুভমেন্ট অব বাংলাদেশ।

শুক্রবার (৩ ফেব্রয়ারি) দিনব্যাপী ঢাকার শাহাবাগ চত্বরে এসব কর্মসূচি পালন করা হয়। ‘অ্যান্টি জু মুভমেন্ট অব বাংলাদেশ’ এর ব্যানারে সেভ দ্য ন্যাচার অব বাংলাদেশসহ বিভিন্ন সংগঠন এ কর্মসূচিতে অংশ নেয়।

চিড়িয়াখানা বন্ধের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর গণচিঠি লেখার পাশাপাশি বেশকিছু কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল—খাঁচাবন্দি হয়ে অবস্থান গ্রহণ, শিকল পরিধান করে সমাবেশ ও মানবন্ধন, লিফলেট বিতরণ প্রভৃতি।

মানববন্ধনে অ্যান্টি জু মুভমেন্টের সদস্য সচিব আবুল বাশার মিরাজ বলেছেন, চিড়িয়াখানায় গেলে প্রায়ই দেখা যায়, কোনো না কোনো প্রাণী অসুস্থ। দেশের কোনো চিড়িয়াখানায় সঠিক ব্যবস্থাপনা নেই। আসলে চিড়িয়াখানায় প্রাণীদের রেখে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না। সারা দেশের সব অবৈধ চিড়িয়াখনা বন্ধ করার দাবি জানাচ্ছি।

পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য ন্যাচার অব বাংলাদেশের চেয়্যারমান ও অ্যান্টি জো মুভমেন্টের আহ্বায়ক আ ন ম মোয়াজ্জেম হোসেন বলেন, সারা দেশে অর্ধশতাধিক অবৈধ চিড়িয়াখানায় নিষ্ঠুর পরিবেশে বন্দি হাজারো বন্যপ্রাণী তিল তিল করে মৃত্যুর প্রহর গুনছে। এই নির্দোষ অসহায় বন্যপ্রাণীদের বন্দিজীবনের অবসান ও নিরাপদ অভয়ারণ্য নিশ্চিত করার দাবিতে সারা দেশ থেকে জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর বরাবর ১ লাখ পোস্টকার্ড পাঠানো ও একই দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে পোস্টকার্ড পূরণ/গণচিঠি লিখন কর্মসূচি পালন করা হয়েছে। চিড়িয়াখানায় নিষ্ঠুর পরিবেশে বন্দি সব পশু-পাখির মুক্তি চাই। চিড়িয়াখানা বন্ধ না হওয়া পর্যন্ত আমরা এ আন্দোলন চালিয়ে যাব।

অ্যাডভোকেট ফারহানা ইসলাম বলেন, বন্যপ্রাণী শিকার, ধরা, মারা, ক্রয়-বিক্রয়, পাচার দখলে রাখা ও খাওয়া দণ্ডনীয় অপরাধ। দেশে আইন থাকলেও তা কার্যকর হচ্ছে না। এগুলো যথাযথভাবে কার্যকর করার দাবি জানাচ্ছি।

অ্যানিমেল ওয়েলফেয়ারের স্বেচ্ছাসেবক সাজেদা হোসেইন বলেন, পশু-পাখির স্থান চিড়িয়াখানা নয়। বন্যপ্রাণী বিনোদন ও ব্যবসার মাধ্যম হতে পারে না। তাদের ওপর অত্যাচার করার অধিকার কারো নেই। সারাদেশের অবৈধ চিড়িয়াখানা বন্ধ করে পশু-পাখিদের উন্মুক্ত বিচরণের জন্য বনে ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন—সেভ দ্য ন্যাচার অব বাংলাদেশের সহ-সভাপতি শেখ মোহাম্মদ মাহাবুবুর রহমান, ঢাকা মহানগর শাখার সহ-সভাপতি মামুন পারভেজ, কিশোরগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আল-আমিন, জামালপুরের সংগঠক সাইদুর রহমান, সদস্য মিজানুর রহমান, মোহাম্মদ ইউসুফ, আল নাহিয়ান আবির, রবিউল ইসলাম, সানি তালুকদার, শামীম আহমেদ, নাহিদ রায়হান, ঢাকা কলেজ ইউনিটের সমন্বয়ক আবেদ রহমান তূর্য, সেভ দ্য নেশনের কানিজ আয়েশা, অ্যানিমেল প্লানেট বাংলাদেশের প্রতিষ্ঠাতা আজিজুল হাকীম হানী, ভয়েসলেস লাইভস বাংলাদেশের প্রতিষ্ঠাতা রুকসাথ হক, সংঘমিত্রার মিতা দত্ত, বাংলাদেশ এনিমেল রাইটসের মুখ্য কর্মকতা নাঈমুল ইসলাম, মুক্তা প্রিয়াসহ অনেকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি

চিড়িয়াখানা বন্ধের দাবি

আপডেট টাইম : ০২:৫৮:১৬ পূর্বাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৩