ঢাকা ১১:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি ঋণপত্রের তথ্য দ্রুত আদান-প্রদানে চালু হলো ‘বার্তা’, সাশ্রয় হবে ৭ মিলিয়ন ডলার এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ষড়যন্ত্র মোকাবিলা করেই অর্থনীতিকে গতিশীল করতে হবে প্রতিবেশীকে আমরা বন্ধু হিসেবে দেখতে চাই: জামায়াত আমির স্বৈরাচারী শাসনামলে দেশের অর্থনীতি চরম নৈরাজ্যের চক্রে পড়েছিল: রাষ্ট্রপতি আইনশৃঙ্খলা বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী এই শীতে বেড়ানোর আদর্শ ১০ জায়গা যেসব দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী

‘সরকারি চাকরিতে সাড়ে তিন লাখ পদ শূন্য’

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১২:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩
  • ২২০ বার

হাওর বার্তা ডেস্কঃ স্ট্যাটিসটিকস অব সিভিল অফিসার্স অ্যান্ড স্টাফস-২০২১ বইয়ের তথ্য অনুযায়ী জুন-২০২২ সালে প্রকাশিত তথ্য অনুযায়ী বিভিন্ন গ্রেডে বেসামরিক জনবলের মোট শূন্যপদের সংখ্যা ৩ লাখ ৫৮ হাজার ১২৫টি বলে জাতীয় সংসদকে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

জাতীয় সংসদে বুধবার (১ ফেব্রুয়ারি) জাতীয় পার্টির সংসদ সদস্য সৈয়দ আবু হোসেনের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করা হয়।

জনপ্রশাসন প্রতিমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, সরকারি চাকরির দ্বিতীয় গ্রেডে (অতিরিক্ত সচিব) ৯০৭ জন, ১৪তম গ্রেডে ৩৯ হাজার ৪৮৭ জন এবং গ্রেড ১৯ এ ৪৮৪ জন পদের অতিরিক্ত চাকরিতে বহাল আছে। গ্রেড-১ সহ বাকি ১৭টি গ্রেডে শূন্যপদ রয়েছে ৩ লাখ ৫৮ হাজার ১২৫টি।

ফরহাদ হোসেন বলেন, সরকারি অফিসসমূহে শূন্যপদে লোক নিয়োগ একটি চলমান প্রক্রিয়া। ৪১ তম বিসিএসের মৌখিক পরীক্ষা চলমান। ৪৩ তম বিসিএসের লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন কার্যক্রম চলছে। ৪৪ তম বিসিএসের লিখিত পরীক্ষা গত ১১ জানুয়ারি শেষ হয়েছে। আর ৪৫ তম বিসিএসের প্রিলিমিনারি টেস্ট আগামী মার্চের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হবে।

১০ থেকে ১৩তম গ্রেডের (পূর্ববত ২য় শ্রেণি) জনবল নিয়োগ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে হয়ে থাকে বলে জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী। ১৪ থেকে ২০ গ্রেডের নিয়োগ স্ব স্ব মন্ত্রণালয়ের/বিভাগ/দপ্তর/সংস্থার নিয়োগ বিধি অনুযায়ী হয়।

আদালতে মামলা থাকায়, নিয়োগবিধি প্রণয়ন কার্যক্রম শেষ না হওয়ায় এবং পদোন্নতিযোগ্য প্রার্থী না পাওয়ায় কিছু শূন্যপদ পূরণ করা যায় না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি

‘সরকারি চাকরিতে সাড়ে তিন লাখ পদ শূন্য’

আপডেট টাইম : ১২:১২:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩