ঢাকা ১১:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি ঋণপত্রের তথ্য দ্রুত আদান-প্রদানে চালু হলো ‘বার্তা’, সাশ্রয় হবে ৭ মিলিয়ন ডলার এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ষড়যন্ত্র মোকাবিলা করেই অর্থনীতিকে গতিশীল করতে হবে প্রতিবেশীকে আমরা বন্ধু হিসেবে দেখতে চাই: জামায়াত আমির স্বৈরাচারী শাসনামলে দেশের অর্থনীতি চরম নৈরাজ্যের চক্রে পড়েছিল: রাষ্ট্রপতি আইনশৃঙ্খলা বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী এই শীতে বেড়ানোর আদর্শ ১০ জায়গা যেসব দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী

দেশব্যাপী সমন্বিত ট্রাফিক ব্যবস্থাপনা চালুর উদ্যোগ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৯:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০২৩
  • ২২০ বার

হাওর বার্তা ডেস্কঃ নিরাপদ মহাসড়ক নিশ্চিত করতে ইন্টিগ্রেটেড ট্রাফিক ম্যানেজমেন্ট অ্যান্ড ইনসিডেন্ট ডিটেকশন সিস্টেম (আইটিমিডিএস) চালুর পরিকল্পনা করছে সরকার।

সড়ক ও জনপথ বিভাগের (আরএইচডি) অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন জানিয়েছেন, দুর্ঘটনা কমিয়ে আনার লক্ষ্যে যানবাহনের গতিসীমা ও ট্রাফিক আইন লঙ্ঘন সনাক্তকরণ এবং যানচলাচল বিশ্লেষণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

আইটিএমআইডিএস কাজ করবে সিসিটিভি, ভিডিও, অডিও ফিডস এবং স্বয়ংক্রিয় নাম্বার প্লেট সনাক্তকরণ (এএনপিআর) প্রযুক্তির মাধ্যমে। পাশাপাশি ন্যাশনাল হাইওয়ে সেইফ করিডোর ডেমোন্সট্রেশন প্রজেক্ট সাইটসের সঙ্গেও কাজ করবে।

প্রস্তাবিত প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ৪৮০.৮৭ মিলিয়ন মার্কিন ডলার। বিশ্বব্যাংক ৩৫৭.৯১ মিলিয়ন মার্কিন ডলার ঋণ হিসেবে দেবে, বাকি ১২২.৯৬ মিলিয়ন মার্কিন ডলার আসবে সরকারি কোষাগার থেকে।

প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন জানান, প্রকল্পটি এখন জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদনের অপেক্ষায় রয়েছে। বিশ্বব্যাংক ইতোমধ্যে বাংলাদেশকে সড়ক নিরাপত্তা উন্নত করতে এবং নির্বাচিত উচ্চ-ঝুঁকিপূর্ণ মহাসড়ক ও জেলা সড়কে দুর্ঘটনায় প্রাণহানি ও আহত কমাতে সহায়তা করতে ৩৫৭.৯১ মিলিয়ন মার্কিন ডলার অনুমোদন দিয়েছে। এই প্রকল্প ২০৩০ সাল নাগাদ দেশকে সড়ক নিরাপত্তার ক্ষেত্রে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সহায়তা করবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি

দেশব্যাপী সমন্বিত ট্রাফিক ব্যবস্থাপনা চালুর উদ্যোগ

আপডেট টাইম : ১২:৩৯:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০২৩