ঢাকা ১১:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি ঋণপত্রের তথ্য দ্রুত আদান-প্রদানে চালু হলো ‘বার্তা’, সাশ্রয় হবে ৭ মিলিয়ন ডলার এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ষড়যন্ত্র মোকাবিলা করেই অর্থনীতিকে গতিশীল করতে হবে প্রতিবেশীকে আমরা বন্ধু হিসেবে দেখতে চাই: জামায়াত আমির স্বৈরাচারী শাসনামলে দেশের অর্থনীতি চরম নৈরাজ্যের চক্রে পড়েছিল: রাষ্ট্রপতি আইনশৃঙ্খলা বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী এই শীতে বেড়ানোর আদর্শ ১০ জায়গা যেসব দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী

শ্রমবাজার জ‌টিলতা দূর করতে ঢাকায় আস‌ছেন মাল‌য়ে‌শিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪০:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩
  • ২৭৭ বার

হাওর বার্তা ডেস্কঃ আগামী মা‌সে ঢাকায় আস‌ছেন মাল‌য়ে‌শিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইল। তি‌নি দেশ‌টি‌তে বাংলা‌দে‌শি কর্মী পাঠা‌নো নি‌য়ে যেসব অ‌ভি‌যোগ র‌য়ে‌ছে, সেগু‌লো সুরাহা কর‌তে আস‌ছেন ব‌লে জা‌নি‌য়ে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মো‌মেন।

সোমবার (৩০ জানুয়া‌রি) পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে সাংবা‌দিক‌দের স‌ঙ্গে আলাপকা‌লে এ তথ্য জানান মন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী ব‌লেন, তিনি (মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী) ঢাকায় আসবেন। আমরা যে কর্মী পাঠাই, এগুলোতে অনেক সময় উল্টা-পাল্টা কাজ হয়। তিনি আসছেন এগুলো ঠিক করার জন্য।

তি‌নি ব‌লেন, আমাদের বিশ্বাস, তিনি আসার পর মানুষ পাঠানোর ক্ষেত্রে যে কার্টেল (মধ্যস্বত্বভোগী চক্র) আছে, সেগুলো দূর হবে। ফলে বাংলাদেশ থেকে কর্মীরা হয়তো স্বল্প খরচেই মালয়েশিয়া যেতে পারবেন।

মালয়েশিয়া হাইকমিশনের তথ্য বলছে, দেশটির নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ সফর করবেন। মন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরটি তার ঢাকায় হতে যাচ্ছে। সেজন্য তার সফরকে বেশ গুরুত্বের সঙ্গে দেখছে হাইকমিশন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি

শ্রমবাজার জ‌টিলতা দূর করতে ঢাকায় আস‌ছেন মাল‌য়ে‌শিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট টাইম : ১২:৪০:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩