ঢাকা ১১:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি ঋণপত্রের তথ্য দ্রুত আদান-প্রদানে চালু হলো ‘বার্তা’, সাশ্রয় হবে ৭ মিলিয়ন ডলার এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ষড়যন্ত্র মোকাবিলা করেই অর্থনীতিকে গতিশীল করতে হবে প্রতিবেশীকে আমরা বন্ধু হিসেবে দেখতে চাই: জামায়াত আমির স্বৈরাচারী শাসনামলে দেশের অর্থনীতি চরম নৈরাজ্যের চক্রে পড়েছিল: রাষ্ট্রপতি আইনশৃঙ্খলা বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী এই শীতে বেড়ানোর আদর্শ ১০ জায়গা যেসব দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী

রাজপথে আতঙ্কের নাম বাইক রেসিং

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৮:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০২৩
  • ১৮৯ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকার রাজপথে আতঙ্কের নাম মোটরসাইকেল। দিনে দিনে যারপরনাই ভয়ঙ্কর হয়ে উঠেছে বাইকাররা। মানছে না নিয়ম, থামছে না পুলিশের সিগন্যালে। যে কারণে বেড়েছে দুর্ঘটনা, সংখ্যা বাড়ছে মৃত্যুর।

ভয়ঙ্কর বাহন এই মোটরবাইক। পথচারীদের কাছে নতুন এক উপদ্রবও বটে।

একজন নারী যাত্রী বলেন, মাঝে মাঝে দ্রুত আসার জন্য বা যাওয়ার জন্য মোটর সাইকেল ইউজ করি। বাট এরা খুব ফাস্ট। মোটর সাইকেলে যাত্রী উঠছে মানে তারা দ্রুত যাবে। দেখা যায়- কোনো রুলস না মেনে, সিগন্যাল না মেনে ফ্লাইওভার বা ফুটওভার দিয়ে চলে যাচ্ছে। এটা আমাদের জন্য খুব বিপদজনক হয়ে যায়।

রাজধানীর রাজপথে যখন রাইড শেয়ার শুরু হয়েছিল তখন সুবিধার কথা বিবেচনা করে অনেকেই খুশি হয়েছিলেন। দিন বদলের সাথে বাইকারদের চরিত্রও পাল্টে গেছে। বেশিরভাগ আরোহীর অভিযোগ, ওদের আচরণ যেমন উগ্র তেমনি মানেন না ট্রাফিক আইন।

রাজধানীবাসীর অভিযোগ, রাস্তার তুলনায় অতি অল্প সময়ে মোটরসাইকেলের সংখ্যা বেড়েছে অনেক। ফুটপাথ, দুই বাসের চিপা কিংবা পথচলতি মানুষের পায়ের ওপর দিয়েও বাইক চালাচ্ছে তারা।

বাইকের ধাক্কায় প্রতিদিনই ছিটকে পড়েন গন্তব্যে ফেরা মানুষ। প্রতিবাদ করলে উল্টো গরম দেখান চালকেরা।

চালকদের আচরণে খোদ পুলিশও বিরক্ত। বললেন, বাইক নিয়ন্ত্রণ এখন সময়ের দাবি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি

রাজপথে আতঙ্কের নাম বাইক রেসিং

আপডেট টাইম : ১২:৩৮:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০২৩