ঢাকা ১১:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি ঋণপত্রের তথ্য দ্রুত আদান-প্রদানে চালু হলো ‘বার্তা’, সাশ্রয় হবে ৭ মিলিয়ন ডলার এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ষড়যন্ত্র মোকাবিলা করেই অর্থনীতিকে গতিশীল করতে হবে প্রতিবেশীকে আমরা বন্ধু হিসেবে দেখতে চাই: জামায়াত আমির স্বৈরাচারী শাসনামলে দেশের অর্থনীতি চরম নৈরাজ্যের চক্রে পড়েছিল: রাষ্ট্রপতি আইনশৃঙ্খলা বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী এই শীতে বেড়ানোর আদর্শ ১০ জায়গা যেসব দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী

পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের নিয়ে গড়া হবে স্মার্ট বাংলাদেশ: স্পিকার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৮:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩
  • ১৯৬ বার

হাওর বার্তা ডেস্কঃ জাতীয় সংসদের স্পিকার ড.শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ২০৪১ সালের মধ্যে যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা হবে সেখানে সমাজের পিছিয়ে পড়া নারী ও শিশুসহ সকল মানুষের অর্ন্তভুক্তিমূলক অংশগ্রহণের মধ্য দিয়ে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে আমরা কাজ করছি।

মাদারীপুর জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের শুভ উদ্বোধন শেষে সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন এছাড়া শুক্রবার বিকেলে স্পিকার শিরীন শারমিন চৌধুরী মাদারীপুর আচমত আলী খান স্টেডিয়ামে মাসব্যাপী মাদারীপুর উৎসব-২০২৩, বাণিজ্য মেলা ও একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী কাজী আনোয়ার হোসেনের চিত্রকর্ম প্রদর্শনীর উদ্বোধন করেন।

তিনি বলেন, দেশের অর্ধেক মানুষই নারী। তাই এই সরকার দেশের নারীদের উন্নয়নেও ব্যাপক কার্যক্রম পরিচালনা করছে। এবং তাদের দক্ষতা বৃদ্ধির জন্য নতুন নতুন অনেক কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এসময় স্পিকার শিরীন শারমিন চৌধুরী আরও বলেন, অতি সম্প্রতি পদ্মা সেতু উদ্বোধনের পরে দক্ষিণের এই মাদারীপুর জেলা থেকে পায়রা বন্দর পর্যন্ত উন্নয়নের অগ্রযাত্রা শুরু হয়েছে সেটি আমরা দেখতে পারছি। এই উন্নয়নের অগ্রযাত্রাই বাংলাদেশকে একটি স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে ভূমিকা পালন করবে।

এসময় উপস্থিত ছিলেন চীফ হুইপ নূরে-ই-আলম চৌধুরী লিটন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপিট, মাদারীপুরের সংরক্ষিত মহিলা সংসদ সদস্য তাহমিনা সিদ্দিকী, জেলা প্রশাসক ড.রহিমা খাতুন, পুলিশ সুপার মাসুদ আলম ও জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লাসহ অন্যরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি

পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের নিয়ে গড়া হবে স্মার্ট বাংলাদেশ: স্পিকার

আপডেট টাইম : ১১:৫৮:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩