ঢাকা ১১:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি ঋণপত্রের তথ্য দ্রুত আদান-প্রদানে চালু হলো ‘বার্তা’, সাশ্রয় হবে ৭ মিলিয়ন ডলার এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ষড়যন্ত্র মোকাবিলা করেই অর্থনীতিকে গতিশীল করতে হবে প্রতিবেশীকে আমরা বন্ধু হিসেবে দেখতে চাই: জামায়াত আমির স্বৈরাচারী শাসনামলে দেশের অর্থনীতি চরম নৈরাজ্যের চক্রে পড়েছিল: রাষ্ট্রপতি আইনশৃঙ্খলা বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী এই শীতে বেড়ানোর আদর্শ ১০ জায়গা যেসব দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী

জানুয়ারিতেই পাতাল রেলের জগতে প্রবেশ করবে বাংলাদেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৫:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩
  • ২২০ বার

হাওর বার্তা ডেস্কঃ চলতি মাসের শেষ সপ্তাহে পাতাল রেলের জগতে প্রবেশ করবে বাংলাদেশ। জানুয়ারির শেষ সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাতাল রেলের নির্মাণকাজ উদ্বোধন করবেন।

কমলাপুর থেকে এয়ারপোর্ট ও পিতলগঞ্জ পর্যন্ত নতুন এ পথ তৈরি করতে যাচ্ছে ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। এমআরটির লাইন ওয়ানের আওতায় কমলাপুর থেকে এয়ারপোর্টের তৃতীয় টার্মিনাল পর্যন্ত হবে এ রেলপথ।

দীর্ঘ ২৬ দশমিক ৬ কিলোমিটারের এ রেলপথটির পাতাল অংশ ১৬ দশমিক ৪ কিলোমিটার, আর উড়াল অংশ ১০ দশমিক ২ কিলোমিটার।

ডিএমটিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দীক সংবাদমাধ্যমকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাতাল রেলের নির্মাণকাজ উদ্বোধন করবেন। এ বিষয়ে একটি পত্র সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে পাঠিয়েছি। যেকোনো দিন আমরা তারিখ পেয়ে যেতে পারি। সেভাবেই নির্মাণকাজ শুরুর প্রস্তুতি নিচ্ছি। তিনি বলেন, মেট্রোরেল প্রকল্প পাতাল পথ তৈরির জন্য চারটি পয়েন্টে সুড়ঙ্গ করে বোরিং মেশিন প্রবেশ করানো হবে। দ্রুত কাজ শেষ করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানকে অতিরিক্ত সুড়ঙ্গ পথ তৈরির মেশিন (বোরিং) রাখার নির্দেশনা দেওয়া হবে। এতে কোনো মেশিন নষ্ট হলেও কাজ থেমে থাকবে না।

প্রাথমিক পরিকল্পনা অনুসারে এমআরটি লাইন ওয়ানের কাজ ২০২৬ সালের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি

জানুয়ারিতেই পাতাল রেলের জগতে প্রবেশ করবে বাংলাদেশ

আপডেট টাইম : ১২:০৫:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩