ঢাকা ১১:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি ঋণপত্রের তথ্য দ্রুত আদান-প্রদানে চালু হলো ‘বার্তা’, সাশ্রয় হবে ৭ মিলিয়ন ডলার এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ষড়যন্ত্র মোকাবিলা করেই অর্থনীতিকে গতিশীল করতে হবে প্রতিবেশীকে আমরা বন্ধু হিসেবে দেখতে চাই: জামায়াত আমির স্বৈরাচারী শাসনামলে দেশের অর্থনীতি চরম নৈরাজ্যের চক্রে পড়েছিল: রাষ্ট্রপতি আইনশৃঙ্খলা বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী এই শীতে বেড়ানোর আদর্শ ১০ জায়গা যেসব দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী

শিগগির র‌্যাবের নিষেধাজ্ঞা উঠবে, আশা স্বরাষ্ট্রমন্ত্রীর

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১০:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩
  • ২১১ বার

র‌্যাবের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা শিগগির উঠবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সোমবার (১৬ জানুয়ারি) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এ আশাবাদের কথা জানান।

গত শনি ও রোববার ঢাকা সফর করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। রোববার দুপুরে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে মন্ত্রণালয়ে বৈঠক শেষে ডোনাল্ড লু বলেন, র‌্যাবের বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে।

এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সন্ত্রাস মোকাবিলায় র‌্যাব ভালো ভূমিকা রেখেছে বলে তারাও স্বীকার করেছে। তবে নিষেধাজ্ঞা চলে এলে সেটি তুলে নেয়ার প্রক্রিয়া জটিল হয়ে যায় বলে জানিয়েছেন লু

তিনি বলেন, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) কর্মকর্তাদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রসঙ্গে ডোনাল্ড লু-কে জানানো হয়েছে। দেশের সন্ত্রাস, জঙ্গিবাদ, অগ্নিসন্ত্রাস, মাদক চোরাচালান, হত্যা, বিদেশিদের হত্যাসহ নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড রোধে র‌্যাবের বিরাট ভূমিকা রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সন্ত্রাস মোকাবিলায় র‌্যাব ভালো ভূমিকা রেখেছে বলে তারাও স্বীকার করেছে। তবে নিষেধাজ্ঞা চলে এলে সেটি তুলে নেয়ার প্রক্রিয়া জটিল হয়ে যায়। তবে খুব শিগগিরই এ নিষেধাজ্ঞা উঠে যেতে পারে বলে আশ্বাস দিয়েছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী।

ডোনাল্ড লু’র সঙ্গে বৈঠক প্রসঙ্গে কামাল আরও বলেন, বাংলাদেশের নির্বাচনকালীন সরকারব্যবস্থা তুলে ধরা হয়েছে যুক্তরাষ্ট্রের কাছে, একই সঙ্গে নির্বাচনে সবাই অংশগ্রহণ করবে বলেও জানানো হয়েছে।

লু’র কথা–সুষ্ঠু নির্বাচন দেখতে চায় দেশটি। একই সঙ্গে জনসভার নামে কোনো সহিংসতাও দেখতে চায় না যুক্তরাষ্ট্র সরকার। বাংলাদেশকে সমৃদ্ধিশালী দেখতে চায় আমেরিকা, জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে কোনো বাধা দেবে না সরকার। কিন্তু তারা রাস্তা বন্ধ করে, জ্বালাও-পোড়াও নীতি নিলে বা ভাঙচুর করলে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

এদিকে রোববার (১৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ডোনাল্ড লু’র সঙ্গে বৈঠক করেন আসাদুজ্জামান খান কামাল। ওই বৈঠকের কথা সচিবালয়ে আজ তুলে ধরেন তিনি।

এদিকে রোববার দিবাগত রাত ২টার দিকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেছেন ডোনাল্ড লু।

উল্লেখ্য,  শনিবার (১৪ জানুয়ারি) ঢাকায় আসেন লু। দুদিনের এ সফরে আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও সুশীল সমাজের প্রতিনিধি ছাড়াও সরকারের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন মার্কিন এ সহকারী পররাষ্ট্রমন্ত্রী। এর আগে ডোনাল্ড লু ১২ থেকে ১৪ জানুয়ারি ভারত সফর করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি

শিগগির র‌্যাবের নিষেধাজ্ঞা উঠবে, আশা স্বরাষ্ট্রমন্ত্রীর

আপডেট টাইম : ১২:১০:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩