ঢাকা ১১:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি ঋণপত্রের তথ্য দ্রুত আদান-প্রদানে চালু হলো ‘বার্তা’, সাশ্রয় হবে ৭ মিলিয়ন ডলার এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ষড়যন্ত্র মোকাবিলা করেই অর্থনীতিকে গতিশীল করতে হবে প্রতিবেশীকে আমরা বন্ধু হিসেবে দেখতে চাই: জামায়াত আমির স্বৈরাচারী শাসনামলে দেশের অর্থনীতি চরম নৈরাজ্যের চক্রে পড়েছিল: রাষ্ট্রপতি আইনশৃঙ্খলা বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী এই শীতে বেড়ানোর আদর্শ ১০ জায়গা যেসব দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী

কিউআর কোডের মাধ্যমে রিকশা পরিচালিত হবে ডিএনসিসি এলাকায়

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৭:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০২৩
  • ২৭৫ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, আমরা দেখেছি আমাদের নিবন্ধিত রিকশা আছে মাত্র ২৮ হাজার কিন্তু রিকশা চলছে ১০ লাখ। ডিএনসিসির আওতাধীন রিকশা নিয়ন্ত্রণে আনতে আমরা ইতোমধ্যে একটি সফটওয়ার ডেভেলপ করছি। খুব দ্রুতই কিউআর কোডের মাধ্যমে রিকশা পরিচালিত হবে ডিএনসিসি এলাকায়। সেখানে কিউআর কোডের মাধ্যমে রিকশার লাইসেন্স আমরা দেব। আশা করছি, কিছু দিনের মধ্যেই কিউআর কোডের মাধ্যমে রিকশার লাইসেন্স অটোমেশন পদ্ধতি আমরা চলে যেতে পারব।

আজ শুক্রবার (১৩ জানুয়ারি) আগারগাঁওয়ে ডিএনসিসি-ঐক্য হলিডে মার্কেটের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য থেকে ডিএনসিসি তাদের স্মার্ট কার্যক্রম শুরু করেছে। এরই ধারাবাহিকতায় আপনারা সবাই অনলাইনে হোল্ডিং ট্যাক্স দেবেন, এই কাজের জন্য কেউ সিটি করপোরেশনে যাবেন না। দয়া করে কেউ ক্যাশ ট্রানজেকশন করবেন না। এরপরও যদি কেউ ক্যাশ ট্রানজেকশন করতে যাবেন তখন দেখতে পাবেন আকাশের যত তারা সিটি করপোরেশনের তত ধারা। অনেক অসাধু আছে যারা আপনাকে এমন সব বিষয় দেখিয়ে দেবে। তাই অনলাইনে সব কার্যক্রম পরিচালনা করবেন, তাহলে কাউকে কোনো ভোগান্তি পোহাতে হবে না।

আতিকুল ইসলাম বলেন বলেন, অনলাইনে হোল্ডিং ট্যাক্স প্রদানের সময় আপনাদের জন্য অপশন করা হয়েছে। সেখানে আপনি একজন মুক্তিযোদ্ধা, আপনার বাড়ির জন্য ঋণ আছে, এসব কিছু পূরণ করতে পারবেন। সেখানে ট্যাক্স রিবেট সুবিধা পাবেন। আপনার বাড়ি কত স্কয়ার ফিট আপনি নিজে সেটা অনলাইনে ডিকলিয়ার করে দেবেন। এই ধরনের সিস্টেম আমরাই চালু করেছি।

ডিএনসিসি মেয়র বলেন, আপনাদের ট্রেড লাইসেন্স আমরা খুব দ্রুত অনলাইনে দেওয়া শুরু করব। ট্রেড লাইসেন্স গ্রাহকের ঘরের দুয়ারে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে আমরা অটোমেশনের কাজ করছি। ফলে ট্রেড লাইসেন্স নিতেও কারও কোন ধরনের বিড়ম্বনায় পড়তে হবে না। আমরা আপনার কাছে পৌঁছে দেব ট্রেড লাইসেন্স। এটি হবে স্মার্ট বাংলাদেশের ডিএনসিসির একটি স্মার্ট উদ্যোগ।

ডিএনসিসি মেয়র আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মীর রেজাউল আলম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি

কিউআর কোডের মাধ্যমে রিকশা পরিচালিত হবে ডিএনসিসি এলাকায়

আপডেট টাইম : ১২:০৭:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০২৩