ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

বিশ্ব ইজতেমায় আসা মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করা হবে: আইজিপি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৮:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ জানুয়ারী ২০২৩
  • ২২৪ বার

টঙ্গীর তুরাগ নদীর পাড়ে বিশ্ব ইজতেমায় আসা মুসল্লিদের নিরাপত্তা দেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। মঙ্গলবার (১০ জানুয়ারি) পুলিশ সদর দপ্তরে আয়োজিত বিশ্ব ইজতেমার সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত সভায় তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, ইজতেমাকে কেন্দ্র করে পুলিশসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা, স্থানীয় প্রশাসন, ঢাকা ও গাজীপুর সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট সব সরকারি দপ্তর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় নিরাপদ ও শান্তিপূর্ণভাবে ইজতেমা অনুষ্ঠিত হবে।

ইজতেমার আয়োজক উভয় পক্ষকে নিজেদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার আ্হ্বান জানান আইজিপি।

সভায় উপস্থিত তাবলীগের মুরুব্বিরা ইজতেমাকে কেন্দ্র করে গৃহীত সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন।

উল্লেখ্য, ইজতেমাস্থলের নিরাপত্তায় পোশাকে ও সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকবে। এছাড়া বোম্ব ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াড, নৌ টহল, বিস্ফোরক দ্রব্য বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত টিম দায়িত্ব পালন করবে।

সভায় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, সংশ্লিষ্ট সরকারি দপ্তরের প্রতিনিধি ও তাবলীগের মুরুব্বি উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

বিশ্ব ইজতেমায় আসা মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করা হবে: আইজিপি

আপডেট টাইম : ১২:২৮:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ জানুয়ারী ২০২৩