ঢাকা ০৯:২৩ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের আশ্বাস দিয়ে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর মন্ত্রিসভায় সোমবার ফাইল উঠলে বৃহস্পতিবারই গেজেট ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী জনগণকে নিয়ে অপরাধ দমনের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ আইজিপির জলের বুকে লাল শাপলার নকশিকাঁথা শাড়িকাণ্ডের আরেক মামলায় তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ, নারাজি দেবেন বাদী

অতিথি পাখির কিচির-মিচিরে মুখরিত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩০:১০ অপরাহ্ন, রবিবার, ১১ ডিসেম্বর ২০২২
  • ২৯৭ বার

হাওর বার্তা ডেস্কঃ শীত আসার সঙ্গে সঙ্গে জলাশয়গুলোতে ঝাঁকে ঝাঁকে আসতে শুরু করেছে অতিথি পাখি। পাখা ঝাপটিয়ে কিচিমিচি শব্দে পরিবেশকে জাগিয়ে তুলেছে। রঙ-বেরঙের পাখিগুলো দিঘি, বিল ও পুকুরের জলাশয়ে আশ্রয় নিয়েছে।

পাখি বিশেষজ্ঞরা বলছেন,‘ঝড়, বৃষ্টি, তুষারপাত থেকে বাঁচতে হাজার হাজার মাইল পথ অতিক্রম করে কিছু সময়ের জন্য অতিথি পাখি ঝাঁক বেঁধে আমাদের দেশে আসে। ৬০০ থেকে ১৩০০ মিটার উঁচু দিয়ে উড়তে পারে এসব পাখি। দিনে-রাতে এরা প্রায় ২৫০ কিলোমিটার উড়তে পারে। ইংল্যান্ডের নর্থ হ্যামশায়ার, সাইবেরিয়া কিংবা এন্টার্টিকারসহ বিভিন্ন দেশের তীব্র শীত থেকে বাঁচতেই মূলত দক্ষিণের কম শীতের দেশে যায় পাখিরা।’

উপজেলার বড় বড় জলাশয় এখন ভিন দেশি অতিথি পাখির কলকাকলিতে মুখর। ভোরে পাখির কিচিমিছি শব্দে মানুষের ঘুম ভাঙ্গছে। স্থানীয়রা জানিয়েছে, শীতের আগমনী বার্তায় প্রতি বছর হাজার হাজার মাইল পথ অতিক্রম করে অতিথি পাখিগুলো বড় বড় পুকুর ও দিঘিতে এসে বসবাস শুরু করে। এসব পাখি দল বেঁধে জলাশয়ে নেমে মনের সুখে সাঁতরিয়ে বেড়ায়।

প্রতিছরের মতো শীতের শুরুতে অতিথি পাখি এই দিঘিতে এসে পড়েছে। দিঘিটির স্বচ্ছ পানিতে ভিন দেশি অতিথির পাখির ছুটাছুটি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপভোগ করছেন পাখিপ্রেমিক মানুষ।

পুকুর দিঘিতে আশ্রয় নেওয়া পাখিগুলো নিবিঘ্নে ছুটাছুটি করলেও কেউ এগুলোকে ঢিল ছুড়ে বিরক্ত করে না। কোনো শিকারি অসৎ উদেশ্যে জলাশয়ের কাছে আসে না। অতিথি পাখির নিরাপত্তা বিধানে প্রশাসন থেকে নিজ এলাকার মানুষকে আগে থেকেই নির্দেশনা দেওয়া আছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

অতিথি পাখির কিচির-মিচিরে মুখরিত

আপডেট টাইম : ১১:৩০:১০ অপরাহ্ন, রবিবার, ১১ ডিসেম্বর ২০২২