ঢাকা ০৯:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে নারী দলের ব্যর্থতায় জাহানারার খোঁচা

জাবিতে পাখি সুরক্ষায় ছাত্রদলের ভিন্নধর্মী উদ্যোগ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২২:১২ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪
  • ২০০ বার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে পাখিদের নিরাপদ আবাসস্থল করতে ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছে জাবি ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী। ক্যাম্পাসের বিভিন্ন স্থানে গাছে মাটির হাঁড়ি বেঁধে কৃত্রিম বাসা স্থাপন করেছেন তারা।

শনিবার (৯ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পুরোনো রেজিস্ট্রার ভবন সংলগ্ন ‘মেইন বার্ড’ লেকের পাড়ে গাছগুলোতে কৃত্রিম বাসাগুলো স্থাপন করা হয়।

সরেজমিন দেখা যায়, পুরোনো রেজিস্ট্রার ভবন সংলগ্ন লেকের ধারে প্রায় অর্ধশত গাছে কৃত্রিম বাসা স্থাপন করা হয়েছে।

ভিন্নধর্মী এ উদ্যোগের সঙ্গে যুক্ত ছাত্রদল নেতা মাহবুবুর রহমান মুরাদ বলেন, প্রকৃতির অপরূপ সৌন্দর্যের লীলাভূমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পশুপাখির অভয়ারণ্য হিসেবে সারা বাংলাদেশে পরিচিত। ঘন ঝোপঝাড় নিধন ও ব্যাপকহারে বিল্ডিং তৈরির কারণে পাখিদের প্রাকৃতিক আবাসস্থল অনেক ক্ষেত্রে বিঘ্নিত হচ্ছে। সামনে পাখিদের প্রজননের মাসগুলোতে বিশেষত শালিক, ময়না, দোয়েল, চড়ুই, পাখিদের রক্ষণাবেক্ষণ ও তাদের জন্য কমফোর্টেবল আবাস তৈরি করার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের এই ক্ষুদ্র প্রয়াস।

ছাত্রদল নেতা নাইমুল হাসান কৌশিক বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে প্রশাসন বিশ্ববিদ্যালয়ের প্রাণ-প্রকৃতি ও জীববৈচিত্র্য ধ্বংসের মহোৎসবে মেতে উঠেছিল। এর ধারাবাহিকতা যাতে বিশ্ববিদ্যালয়ের ফিরে না আসে সেই কামনা করি। আমরা অবশ্যই উন্নয়নের পক্ষে তবে সেটা অবশ্যই প্রাণ প্রকৃতি ও জীববৈচিত্র্য ধ্বংস করে নয়। আগামী যেকোনো উন্নয়ন প্রকল্পের পূর্বে অবশ্যই মাস্টারপ্ল্যান প্রণয়ন করতে হবে। অপরিকল্পিত উন্নয়নের ফলে পাখিদের নিরাপদ আশ্রয়ের সংকট হয়েছে, আমরা একটি প্রতীকী প্রচেষ্টার মাধ্যমে তার প্রতিবাদ করছি। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনকে বিশ্ববিদ্যালয় প্রাণ-প্রকৃতির রক্ষায় বিশেষ ব্যবস্থা গ্রহণের অনুরোধ করছি।

বাসা স্থাপনের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাসান হাবিব, নিশাত আব্দুল্লাহ, রায়হান পারভেজ, তরিক আহমেদ, রোকনুজ্জামান, সাকিব আহমেদ, আসাদ জামান, জাহিদ, আব্দুল গাফফার, ফিরোজ আহমেদ, রিফাত মাহমুদ, নাঈম আহমেদ, তাওফিকুর রহমান, জাহিদ খান, সোলাইমান হোসেন, মেহেদী হাসান শেখ, মনির, আতিকুজ্জামান, সামিন ইয়াসার লাবিব, আদনান, নাদিম, রোহানসহ একাধিক ছাত্রদল নেতাকর্মী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

জাবিতে পাখি সুরক্ষায় ছাত্রদলের ভিন্নধর্মী উদ্যোগ

আপডেট টাইম : ১১:২২:১২ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪