ঢাকা ০১:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

প্রাথমিকে বৃত্তি পরীক্ষা ২৯ ডিসেম্বর

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৭:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২
  • ২৪১ বার

হাওর বার্তা ডেস্কঃ পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা হবে আগামী ২৯ ডিসেম্বর। এদিন সকাল ১১টায় উপজেলা পর্যায়ে এ পরীক্ষা হবে। ২৭ ডিসেম্বর পরীক্ষার প্রবেশপত্র বিতরণ করা হবে। ২১ ডিসেম্বরের মধ্যে পঞ্চম শ্রেণির বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ করতে হবে প্রাথমিক বিদ্যালয়গুলোকে।

শুক্রবার (৯ ডিসেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞান বিষয়ে বৃত্তি পরীক্ষায় অংশ নেবে শিক্ষার্থীরা। ২ ঘণ্টায় ১০০ নম্বরের পরীক্ষা হবে। পঞ্চম শ্রেণির মোট শিক্ষার্থীর ১০ শতাংশ এ পরীক্ষায় অংশ নিতে পারবে। ইতোমধ্যে মাঠ পর্যায়ে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

গত ২৮ নভেম্বর এক আন্তঃমন্ত্রণালয় সভায় বৃত্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

করোনা পরিস্থিতির কারণে গত দুই বছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা হয়নি। চলতি বছরেও এ পরীক্ষা আয়োজনের পরিকল্পনা সরকারের নেই। তাই, চলতি বছরে প্রচলিত নিয়ম ও পদ্ধতিতে আলাদা বৃত্তি পরীক্ষা নিয়ে প্রাথমিকের শিক্ষার্থীদের বৃত্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগে বৃত্তি পরীক্ষা নেওয়া হলেও ২০০৯ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা চালুর পর এর ভিত্তিতেই বৃত্তি দেওয়া শুরু হয়েছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

প্রাথমিকে বৃত্তি পরীক্ষা ২৯ ডিসেম্বর

আপডেট টাইম : ১২:০৭:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২