ঢাকা ১০:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

ইতিহাসের সবচেয়ে লম্বা মানুষ উচ্চতা ছিল ৮ ফুট ১১ ইঞ্চি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:০৫:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২
  • ২৮৮ বার

হাওর বার্তা ডেস্কঃ নাম রবার্ট ওয়াডলো। তিনি ছিলেন যুক্তরাষ্ট্রের বাসিন্দা। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের হিসাবে যুক্তরাষ্ট্রের এই লোকটিই পৃথিবীর ইতিহাসে সবচেয়ে দীর্ঘকায় মানুষ। তার উচ্চতা ছিল ৮ ফুট ১১ ইঞ্চি।

গত মঙ্গলবার ওয়াডলোর তরুণ বয়সের একটি ছবি টুইটারে শেয়ার করেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ। এতে ওয়াডলো ও তার পরিবারের একটি ছবি রঙিন করে প্রকাশিত হয়। এর পরই ওই ছবিটি শেয়ার করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। তারা ক্যাপশনে লেখে— বিশ্বের ইতিহাসের সব থেকে লম্বা মানুষটির এক অসাধারণ ছবি।

ওয়াডলোর জন্ম ১৯১৮ সালের ২২ ফেব্রুয়ারি। জন্মের সময় তার ওজন ছিল ৩ দশমিক ৮৫ কেজি। বয়স পাঁচ বছর হতে না হতেই ওয়াডলোর উচ্চতা দাঁড়ায় ৫ ফুট ৪ ইঞ্চি। এ জন্য শিশু বয়সে তাকে কিশোরদের জন্য তৈরি পোশাক পরতে হতো। মাত্র আট বছর বয়সে তিনি তার ৫ ফুট ১১ ইঞ্চি লম্বা বাবাকে ছাড়িয়ে যান। ১৭ বছর বয়সে এ কিশোরের উচ্চতা দাঁড়ায় ৮ ফুট ০.৫ ইঞ্চি। এর ফলে পৃথিবীর সবচেয়ে লম্বা কিশোরে পরিণত হন তিনি। ওয়াডলোর এমন দীর্ঘকায় শারীরিক গঠনের পেছনে মূল কারণ পিটুইটারি গ্লান্ডের হাইপারপ্লাসিয়া। এর প্রভাবে তার দেহে শারীরিক বৃদ্ধির জন্য দায়ী হরমোনের পরিমাণ ছিল অস্বাভাবিকভাবে বেশি।

মাত্র ২২ বছর বয়সে ১৯৪০ সালের ১৫ জুলাই মিশিগানের একটি হোটেলে মারা যান তিনি। তার মৃত্যুর কারণ ছিল পায়ের ফোঁড়া। ১৯৮৬ সালে তার আসল আকারে আল্টন কলেজ অ্যাভিনিউতে একটি স্ট্যাচু বানানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

ইতিহাসের সবচেয়ে লম্বা মানুষ উচ্চতা ছিল ৮ ফুট ১১ ইঞ্চি

আপডেট টাইম : ০১:০৫:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২