ঢাকা ০৫:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১১ ডিসেম্বর

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৮:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২
  • ২৮২ বার

হাওর বার্তা ডেস্কঃ দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ১১ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (৮ নভেম্বর) ঢাকার বিশেষ আদালত-৬-এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামানের আদালতে মামলাটি চার্জ গঠনের বিষয়ে শুনানির জন্য দিন ধার্য ছিল।সম্রাট আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে অভিযোগ গঠন শুনানির জন্য সময়ের আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করে আগামী ১১ ডিসেম্বর শুনানির জন্য দিন ধার্য করেন।

ক্যাসিনোবিরোধী অভিযান চলাকালে ২০১৯ সালের ৬ অক্টোবর সম্রাটকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করে র‌্যাব। এরপর তাকে যুবলীগ থেকে বহিষ্কার করা হয়।

গ্রেপ্তারের পর জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ এনে একই বছর ১২ নভেম্বর সম্রাটের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলায় দুই কোটি ৯৪ লাখ ৮০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ করা হয়। পরে ২০২০ সালের ২৬ নভেম্বর দুদক এ মামলায় অভিযোগপত্র জমা দেয়।

কারাগারে যাওয়ার ৩১ মাস পর চলতি বছরের ১০ এপ্রিল চার মামলায় জামিন পান সম্রাট।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১১ ডিসেম্বর

আপডেট টাইম : ১২:০৮:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২