ঢাকা ০৮:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৮:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুন ২০১৬
  • ৩৫১ বার

মানহানিকর মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন দিনাজপুরের একটি আদালত।

বুধবার দুপুরে দিনাজপুর অতিরিক্ত চিফ জুডিশিয়াল আমলী আদালত-১ এর বিচারক এহসানুল হক এ আদেশ দেন।

বঙ্গবন্ধুকে ‘রাজাকার’ বলায় দিনাজপুর জেলা ছাত্রলীগের আহবায়ক পারভেজ আহম্মেদ চৌধুরী পরাগ ২০১৪ সালের ১৮ ডিসেম্বর বিএনপি নেতা তারেক রহমানের বিরুদ্ধে আদালতে মামলাটি করেন। ওই বছর ২৩ ডিসেম্বর মামলার শুনানি হয়। ওইদিন বিচারক তারেক রহমানের বিরুদ্ধে ৫০০/৫০১/৫০২ ধারায় দায়ের হওয়া মামলায় স্ব-শরীরে আদালতে হাজিরের জন্য সমন জারি করেন। দীর্ঘদিন আদালতে হাজির না হওয়ায় বিচারক আজ বুধবার (০১ জুন) তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আদেশ দেন।

উল্লেখ্য, তারেক রহমান গত বছর ১৫ ডিসেম্বর ইস্ট লন্ডনের অ্যাস্ট্রিয়াম ব্যাংক্যুয়েট হলে বিজয় দিবসের আলোচনা সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘রাজাকার বলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

আপডেট টাইম : ১২:১৮:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুন ২০১৬