ঢাকা ০৫:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

রিমান্ড শেষে কারাগারে এরতেজা হাসান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৩৮:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২
  • ৩৩০ বার

হাওর বার্তা ডেস্কঃ জালিয়াতি ও প্রতারণার মামলায় দৈনিক ভোরের পাতার সম্পাদক ও প্রকাশক কাজী এরতেজা হাসানের এক দিনের রিমান্ড শেষ হয়েছে। রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শুক্রবার (৪ নভেম্বর) তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদের আদালতে হাজির করা হয়।

এদিন মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কাজী এরতেজা হাসানকে কারাগারে আটক রাখার আবেদন করেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) উপপরিদর্শক মো. মেহেদী হাসান। অপরদিকে আসামি পক্ষের আইনজীবী জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে, গত ২ নভেম্বর এরতেজা হাসানকে আদালতে হাজির করে দুই দিনের রিমান্ডে নিতে আবেদন করে পিবিআই। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক আসামির জামিন আবেদন নামঞ্জুর করে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। তার আগে গত ১ নভেম্বর রাতে প্রতারণার একটি মামলায় রাজধানীর গুলশান এলাকা থেকে এরতেজা হাসানকে গ্রেপ্তার করে পিবিআইয়ের একটি দল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

রিমান্ড শেষে কারাগারে এরতেজা হাসান

আপডেট টাইম : ০১:৩৮:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২