ঢাকা ০২:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

নেত্রকোনায় শ্যালককে খুন করেছে ভগ্নিপতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:১২:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২
  • ২৭২ বার

বিজয় দাস, নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনায় শ্বশুরের বয়স্ক ভাতার টাকা তোলাকে কেন্দ্র করে ভগ্নিপতির দায়ের কোপে শ্যালক খুন হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের রায়দুম বাগড়া গ্রামে এ ঘটনা ঘটে।

 বুধবার বিকালে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

খুন হওয়া আবদুস সালাম (৫৫) ওই গ্রামের মৃত রুমালি মিয়ার ছেলে। তিনি একজন শ্রমিক ছিলেন। অভিযুক্ত আবুল হাসেম (৬৪) একই গ্রামের বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,রায়দুম বাগড়া গ্রামের রুমালি মিয়া ২০১৮ সালের ডিসেম্বরে মারা যান। তাঁর মৃত্যুর পর নমিনি হিসেবে বড় মেয়ে রহিমা খাতুন তিন মাসের টাকা তোলেন। ওই টাকা রহিমার স্বামী আবুল হাসেম খরচ করেন। এ নিয়ে দীর্ঘদিন ধরে রুমালি মিয়ার ছেলে আবদুস সালামের সঙ্গে ভগ্নিপতি আবুল হাসেমের বিরোধ চলছিল।

 মঙ্গলবার দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে আবুল হাসেম ক্ষিপ্ত হয়ে শ্যালককে দা দিয়ে কোপ দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। অভিযুক্ত আবুল হাসেমকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

নেত্রকোনায় শ্যালককে খুন করেছে ভগ্নিপতি

আপডেট টাইম : ০২:১২:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২