ঢাকা ০৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গরু চুরির মামলায় গ্রেপ্তার হওয়া ছাত্রলীগ নেত্রীকে পদ থেকে অব্যাহতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:০৬:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২
  • ২৪২ বার

হাওর বার্তা ডেস্ক  ঢাকার ধামরাইয়ে গরু

চুরির মামলায় গ্রেপ্তার ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদক বাবলী আক্তারকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বুধবার (২ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদক বাবলী আক্তারকে পদ থেকে অব্যাহতি দেয়া হলো। একই সঙ্গে তাকে বহিষ্কারের জন্য ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও লেখক ভট্টাচার্যের নিকট সুপারিশ করা হলো।’

ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম বলেন, ‘অভিযুক্ত ছাত্রলীগ নেত্রীকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। একই সঙ্গে তাকে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ পাঠানো হয়েছে।’

উল্লেখ্য, বুধবার ভোরে গরু চুরির মামলায় সাভার পৌরসভার নয়াপাড়া এলাকার নিজ বাসা থেকে ছাত্রলীগ নেত্রী বাবলীকে গ্রেপ্তার করে ধামরাই থানা পুলিশ। আগামীকাল তাকে ঢাকার মুখ্য বিচারিক আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

গরু চুরির মামলায় গ্রেপ্তার হওয়া ছাত্রলীগ নেত্রীকে পদ থেকে অব্যাহতি

আপডেট টাইম : ০২:০৬:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২