ঢাকা ১১:০৩ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের আশ্বাস দিয়ে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর মন্ত্রিসভায় সোমবার ফাইল উঠলে বৃহস্পতিবারই গেজেট ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী জনগণকে নিয়ে অপরাধ দমনের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ আইজিপির জলের বুকে লাল শাপলার নকশিকাঁথা শাড়িকাণ্ডের আরেক মামলায় তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ, নারাজি দেবেন বাদী

শরীরের জন্য স্বাস্থ্যকর হলেও দাঁতের জন্য কি তেঁতুল উপকারী?

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৩:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২
  • ২২৯ বার

হাওর বার্তা ডেস্কঃ তেঁতুলের পানি ছাড়া ফুচকা যেন অসম্পূর্ণ। তেঁতুল না থাকলে স্বাদটাই যেন মিছে হয়ে যায়। তেঁতুল মুখে দিলে তো বটেই, অনেকের আবার তেঁতুলের নাম শুনলেই জিভে পানি চলে আসে। কারো কারো তেঁতুলের টফি সবচেয়ে প্রিয়। মোট কথা ফুচকা, পাপড়িচাটের মতো খাবারের স্বাদ বাড়াতে তেঁতুলের জুড়ি মেলা ভার। যারা টক খেতে ভালোবাসেন, তেঁতুল তাদের কাছে যেন স্বর্গ!

তেঁতুল খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর নয় বলেই মনে করছেন চিকিৎসকরা। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই ফল। শরীরের যত্ন নিলেও দাঁতের জন্য কি আদৌ স্বাস্থ্যকর তেঁতুল?

চিকিৎসকদের মতে, তেঁতুলে রয়েছে ভিটামিন বি১, ভিটামিন বি৩, পটাশিয়াম, ম্যাগনেসিয়ামে সমৃদ্ধ তেঁতুল শরীরের ভেতরের অনেক সমস্যা নিমিষে সমাধান করে। এর অ্যান্টি-অক্সিড্যান্ট গুণ মস্তিষ্কের প্রতিটি কোষ সচল রাখতেও সহায়তা করে। নানা ধরনের সংক্রমণের বীজ সমূলেই বিনষ্ট করে তেঁতুল। শরীরের কিছু সমস্যার সমাধানে তেঁতুল সত্যিই সিদ্ধহস্ত।

সব কিছুর ভালো এবং খারাপ দু’টি গুণই থাকে। তেঁতুলও ব্যতিক্রম নয়। তেঁতুলে অম্লের পরিমাণ অনেক বেশি। ফলে মাত্রাতিরিক্ত হারে তেঁতুল খাওয়ার ফলে অ্যাসিড পাচনতন্ত্রের ক্ষতি করে। এছাড়া অ্যালার্জির সমস্যা থাকলেও তেঁতুল খেলে তা মারাত্মক আকার ধারণ করে। তেঁতুলে থাকা অ্যাসিডের কারণে রক্তজমাট বেঁধে যাওয়ার আশঙ্কাও থেকে যায়। আর তেঁতুলের এই অ্যাসিডই দাঁতের এনামেল ক্ষয় করে দেয়।

এনামেল অর্থাৎ দাঁতের বাইরের স্তর এবং সবচেয়ে শক্ত একটি স্তর, যা দাঁতকে সব ধরনের জীবাণু থেকে রক্ষা করে। দাঁত ভালো থাকে এনামেলের গুণে। তেঁতুল সেই এনামেলেই আঘাত করে। ক্রমশ ক্ষয় করতে থাকে। একান্তই তেঁতুল খেতে হলে খাওয়ার পরেই দাঁত মেজে নেয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। খুব ভালো হয় যদি একবার নুন গরম পানি কুলকুচি করা যায়। এটি অনেক বেশি উপকারী।
তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

শরীরের জন্য স্বাস্থ্যকর হলেও দাঁতের জন্য কি তেঁতুল উপকারী?

আপডেট টাইম : ১২:০৩:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২