ঢাকা ০১:০৩ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ দুর্নীতি-শর্টকাটে দ্রুত বড়লোক হওয়ার চেষ্টা নয়, আদর্শ আইনজীবী হতে হবে: আইনমন্ত্রী রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা

কাল লন্ডন যাচ্ছেন না খালেদা জিয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪
  • ২০৪ বার
উন্নত চিকিৎসার জন্য বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কাল শুক্রবার (৮ নভেম্বর) লন্ডনে যাওয়ার কথা থাকলেও তা কয়েকদিন পেছাতে পারে। জানা গেছে, খালেদা জিয়াকে বিদেশ নিতে প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে তার পরিবার।

ইতোমধ্যে তার জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের সাতজন চিকিৎসকসহ অন্য সফরসঙ্গীদের ভিসাপ্রক্রিয়াও প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, আগামীকাল শুক্রবার (৮ নভেম্বর) খালেদা জিয়ার লন্ডনযাত্রার কথা থাকলেও তা কয়েক দিন পেছাতে পারে। যদিও ইতোমধ্যে খালেদা জিয়া ও তার সফরসঙ্গীরা যুক্তরাজ্যের ভিসা পেয়ে গেছেন।

এর আগে বিএনপির একটি সূত্র জানিয়েছিলো, মেডিকেল বোর্ডের সাতজন চিকিৎসক, নার্স ও তিনজন সহকারীসহ ১৬ জন খালেদা জিয়ার সঙ্গে যাবেন। এর আগে জানানো হয়েছিলো এত দীর্ঘ সময়ের জার্নিতে বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্স ছাড়া তাকে কিছুতেই বিদেশে নেওয়া সম্ভব নয়। ফলে ‘লং ডিসটেন্স স্পেশালাইজড এয়ার অ্যাম্বুলেন্স’ অনিবার্য। আর সেটি অত্যন্ত দুর্লভ। সারাবিশ্বে হাতেগোনা কয়েকটি দেশেই রয়েছে এ ধরনের স্পেশালাইজড এয়ার অ্যাম্বুলেন্স।

চিকিৎসকদের সূত্রে জানা গেছে, বিএনপি চেয়ারপারসনের লিভার প্রতিস্থাপন করতে হবে। যুক্তরাষ্ট্র ও জার্মানিতে এ ধরনের অ্যাডভান্স হেলথ সেন্টার রয়েছে। সেখানকার বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গেও ইতোমধ্যে যোগাযোগ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ

কাল লন্ডন যাচ্ছেন না খালেদা জিয়া

আপডেট টাইম : ১১:১৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪