ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

এক্সপ্রেসওয়ের টোল প্লাজায় বাসের ধাক্কা, নিহত বেড়ে ৬

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪২:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪
  • ৯৯ বার

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দক্ষিণ কেরানীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজায় তিন গাড়িতে বাসের ধাক্কার ঘটনায় রেশমা আক্তার নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ছয় জনে দাঁড়িয়েছে।

বেপরোয়া যাত্রীবাহী ওই বাসের (ব্যাপারী পরিবহন) ধাক্কায় ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী সুমন মিয়ার (৪২) ছেলে শিশু আব্দুল্লাহ ঘটনাস্থলেই মারা যান। আর চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে শুক্রবার সন্ধ্যায় মারা গেছেন স্ত্রী রেশমা বেগম।

রেশমার বাবা মালেক ফকির বলেন, ‘রেশমা মগবাজারের বাসা থেকে স্বামী ও ছেলেকে নিয়ে আমার ছোট মেয়ের বিয়েতে অংশ নিতে মোটরসাইকেলে মাদারীপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন।’

পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের ওয়ার্ড মাস্টার বেলাল হোসেন বলেন, ‘ওই সড়ক দুর্ঘটনায় ১০ জনকে তাদের হাসপাতালে আনা হয়। এর মধ্যে পাঁচজন আগেই মারা যান। আহত পাঁচজনের মধ্যে তিনজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে, দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তিনজনের মধ্যে গুরুতর আহত রেশমাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) পাঠানো হয়েছিল। পরে তারা জানতে পারেন সেখানে রেশমার মৃত্যু হয়েছে।’

ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ সূত্র জানায়, শুক্রবার বেলা ১১টার দিকে ধলেশ্বরী টোল প্লাজার মাওয়ামুখী লেনে টোল দেওয়ার জন্য অপেক্ষমাণ ছিল প্রাইভেটকার, মাইক্রোবাস, মোটরসাইকেলসহ কয়েকটি যানবাহন। এ সময় দ্রুতগতির কুয়াকাটাগামী ব্যাপারী পরিবহনের যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে টোল প্লাজার ব্যারিয়ার অতিক্রম করে অপেক্ষমাণ প্রাইভেটকারকে চাপা দিয়ে বেশ কয়েকটি যানবাহনকে ধাক্কা দেয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

এক্সপ্রেসওয়ের টোল প্লাজায় বাসের ধাক্কা, নিহত বেড়ে ৬

আপডেট টাইম : ১০:৪২:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪