ঢাকা ০৬:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ সাড়ে ৩ কেজি ওজনের দুই ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর আইন হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী থমকে আছে উন্নয়ন প্রকল্প ও তদারকি, মন্ত্রণালয়ে ঘুরছেন এমপিরা কেন শিশুদের ঘ্রাণবিষয়ক শিক্ষা দিতে বললেন এই বিশেষজ্ঞ নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বাড়ল বেতন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর স্থানীয় সরকার মন্ত্রীর যশোরে নিষিদ্ধ আ. লীগের প্রতিমন্ত্রী ও এমপিসহ ১১৩ জনের নামে মামলা হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

জর্জিনাকে ‘স্ত্রী’ সম্বোধন, তবে কি বিয়েটা সেরেই ফেলেছেন রোনালদো

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৯:২৯ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪
  • ১৯৩ বার
ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ আট বছর ধরে একসঙ্গে থাকছেন। দুজনের সংসারে এসেছে দুই সন্তানও। দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়ের কথা বেশ কয়েকবার শোনা গেলেও দুজনের কেউই আনুষ্ঠানিকভাবে এ ধরনের খবর কখনোই নিশ্চিত করেননি।এবার প্রেমিকা জর্জিনাকে ‘স্ত্রী’ হিসেবে উল্লেখ করেছেন রোনালদো।

গতকাল দুবাইয়ে গ্লোব সকারের পুরস্কার নিতে পরিবার নিয়ে হাজির হয়েছিলেন রোনালদো। মঞ্চে গিয়ে আল নাসর তারকা বলেন, ‘এই পুরস্কার জেতা আমার জন্য দারুণ সন্তুষ্টির। এখানে আমার বড় ছেলে আছে। স্ত্রীও উপস্থিত।
খেলা চালিয়ে যাওয়ার জন্য সে আমাকে সব সময় প্রেরণা দিয়ে থাকে।’

এবারই প্রথম নয়, অতীতে আরো বেশ কয়েকবার জর্জিনাকে রোনালদো স্ত্রী বলে সম্বোধন করেছেন। নিজের ইউটিউব চ্যানেলের একটি ভিডিওতে রোনালদো জর্জিনাকে ‘ওয়াইফ’ উল্লেখ করেন সিআরসেভেন। জর্জিনার সঙ্গে মিস্টার অ্যান্ড মিসেস গেম খেলার প্রস্তুতির কথা বলতে গিয়ে রোনালদো ‘আমার স্ত্রী’ শব্দটি ব্যবহার করেন।
এ সময় দুজনের হাতে আংটিও দেখা গিয়েছিল।মাদ্রিদের একটি দোকানে সাক্ষাতের সূত্র ধরে রোনালদো-জর্জিনা ২০১৬ সাল থেকে একত্রে আছেন। গত আট বছরে পেশাগত কারণে রোনালদো যেখানে গেছেন, জর্জিনাও তার সঙ্গী হয়েছেন। স্পেন হয়ে ইতালি, সেখান থেকে ইংল্যান্ড হয়ে সৌদি আরব। শোনা যায় সৌদি আরবে বিয়ে ছাড়া একসঙ্গে থাকা নিষিদ্ধ হলেও রোনালদোকে বিশেষ ব্যবস্থায় অনুমতি দেওয়া হয়েছে।
রিয়াদে তারা রোনালদোর পাঁচ সন্তানসহ বসবাস করেন।রোনালদো-জর্জিনার সংসারের দুই সন্তান ছাড়াও পর্তুগিজ তারকা আরো তিন সন্তানের জনক হন। এর মধ্যে বড় ছেলে ক্রিস্টিয়ানো জুনিয়রের মায়ের পরিচয় তিনি কখনো প্রকাশ করেননি রোনালদো।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ

জর্জিনাকে ‘স্ত্রী’ সম্বোধন, তবে কি বিয়েটা সেরেই ফেলেছেন রোনালদো

আপডেট টাইম : ১০:৪৯:২৯ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪