ঢাকা ০৯:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

শুধু পাঠ্যবই নয়, খেলাধুলাতেও পারদর্শী হতে হবে: প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
  • ১২ বার

পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও বিভিন্ন দক্ষতায় শিক্ষার্থীদের পারদর্শী হয়ে উঠতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ভবিষ্যতের শক্তিশালী বাংলাদেশ গড়ে তুলতে নতুন প্রজন্মকে বহুমুখী যোগ্যতা অর্জন করতে হবে।

শনিবার (২০ জুন) রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থীরা শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। তাদের খেলাধুলা, সাঁতার, ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা অর্জন করতে হবে। একটি সুস্থ, আত্মবিশ্বাসী ও সক্ষম প্রজন্ম গড়ে তুলতে ক্রীড়া চর্চার কোনো বিকল্প নেই বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, দেশের শিশু-কিশোরদের খেলাধুলার সুযোগ বাড়াতে সরকার সবুজ মাঠ সংরক্ষণ ও উন্নয়নের উদ্যোগ নিয়েছে। ভবিষ্যতে আরও বেশি ক্রীড়া অবকাঠামো গড়ে তোলা হবে।

শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, খেলাধুলা, সৃজনশীলতা ও উদ্ভাবনী কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের সুনাম বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়া সম্ভব। এজন্য তরুণ প্রজন্মকে নিজেদের দক্ষ, আত্মনির্ভর ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলা ও বিভিন্ন প্রতিযোগিতামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের আহ্বান জানানো হয়। পাশাপাশি ক্রীড়া চর্চার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশের গুরুত্বও তুলে ধরা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

শুধু পাঠ্যবই নয়, খেলাধুলাতেও পারদর্শী হতে হবে: প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ১০:১৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬