ঢাকা ১০:২৩ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে মদনে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত ইমাম জালালুদ্দীন সুয়ুতি (রহ.) তাফসির শাস্ত্রের কিংবদন্তি যিনি আগস্টের ৫ তারিখ যেভাবে ‘৩৬ জুলাই’ হলো মাটি ও মানুষের আকাঙ্ক্ষা পূরণে রূপান্তরের অঙ্গীকার আনসার-ভিডিপির ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী বাংলাদেশ আর কখনো নির্ভরশীল রাষ্ট্র হবে না : পররাষ্ট্রমন্ত্রী স্বপ্নযাত্রায় ধীরগতি তারা বলে ডিসেম্বরে দেশে আসবে, আসেন দেখা হবে রাজপথে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আপনার দলের লোকেরাই আপনাকে পদচ্যুত করার ষড়যন্ত্র করছে: প্রধানমন্ত্রীকে কর্নেল অলি সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৯:০৩ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
  • ২৫ বার

দুই দিনের সরকারি সফরে আগামীকাল রোববার (২১ জুন) মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, প্রতিনিধি পর্যায়ের আলোচনা ও যৌথ সংবাদ সম্মেলন ছাড়াও দুই দেশের মধ্যে একাধিক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে।

খসড়া কর্মসূচি অনুযায়ী, আগামীকাল বিকেল ২টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে (বিজি-৩৮৬) কুয়ালালামপুরের উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী। স্থানীয় সময় রাত ৮টা ৪৫ মিনিটে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের বুঙ্গা রায়া ভিভিআইপি কমপ্লেক্সে পৌঁছানোর পর মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে তাঁকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হবে। সফরকালে তিনি কুয়ালালামপুরের শাংগ্রি-লা হোটেলে অবস্থান করবেন।

সফরের দ্বিতীয় দিন আগামী সোমবার (২২ জুন) পুত্রাজায়ার পারদানা পুত্রায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক স্বাগত অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। গার্ড অব অনার পরিদর্শনের পর দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে প্রথমে সংক্ষিপ্ত পরিসরে বৈঠক এবং পরে প্রতিনিধি পর্যায়ে আলোচনা অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই সফরে উভয় দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে কয়েকটি সমঝোতা স্মারক ও কূটনৈতিক নোট বিনিময়ের সম্ভাবনা রয়েছে। প্রাথমিক আলোচনায় সাংস্কৃতিক সহযোগিতা এবং সন্ত্রাস দমনসংক্রান্ত দ্বিপক্ষীয় সহযোগিতার বিষয়ে দলিল বিনিময়ের বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। দ্বিপক্ষীয় আলোচনা শেষে দুই দেশের প্রধানমন্ত্রী যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন।

প্রধানমন্ত্রীর সরকারি কর্মসূচিতে আরও রয়েছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আয়োজিত আনুষ্ঠানিক মধ্যাহ্নভোজে অংশগ্রহণ। একই দিনে মালয়েশিয়ার রাজার সঙ্গে তাঁর একটি সম্ভাব্য সৌজন্য সাক্ষাতের বিষয়টিও বিবেচনায় রয়েছে।

এ ছাড়া সফরকালে এমএমসি পোর্টস, এয়ারএশিয়া এবং পেট্রোনাস গ্রুপের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর পৃথক বৈঠকের পরিকল্পনা রয়েছে। এসব বৈঠকে বাণিজ্য, দ্বিপক্ষীয় বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হতে পারে।

দুই দিনের সফর শেষে আগামী ২২ জুন বিকেলেই কুয়ালালামপুর থেকে বিমানের একটি বিশেষ ফ্লাইটে চীনের দালিয়ানের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে মদনে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা

আপডেট টাইম : ১০:৩৯:০৩ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬