ঢাকা ০৬:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

গাজার শেষ হাসপাতালও পুড়িয়ে দিলো ইসরায়েলি বাহিনী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪০:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪
  • ৮০ বার

অবরুদ্ধ গাজা উপত্যকার শেষ হাসপাতাল পুড়িয়ে দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। গতকাল শুক্রবার তারা কামাল আদওয়ান নামে হাসপাতালটিতে অভিযান চালিয়ে আগুন ধরিয়ে দেয়।কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, সেসময় রোগী ও স্টাফসহ প্রায় ৩৫০ জন হাসপাতালে ছিলেন। তাদের সবাইকেই জোর করে বের করে দেওয়া হয়েছে।

এ ছাড়া বৃহস্পতিবার ভোর থেকে গতকাল শুক্রবার ভোর পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হামলায় গাজা উপত্যকায় আরও ৩৭ জন নিহত হয়েছে।  এই সময়ে আহত হয়েছেন আরও ৯৮ জন।এ নিয়ে মোট নিহতের সংখ্যা পৌঁছেছে ৪৫ হাজার ৪৩৬ জনে। এছাড়া অভিযানে এ পর্যন্ত আহত হয়েছেন ১ লাখ ৮ হাজার ৩৮ জন ফিলিস্তিনি।

শুক্রবার দেওয়া বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ‘নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি। কারণ ভবনের ধ্বংস্তূপের তলায় অনেকে চাপা পড়েছেন। প্রয়োজনীয় সরঞ্জাম ও জনবলের অভাবে তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। ’

গত বছরের ৭ অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস। এতে ইসরায়েলে নিহত হয়েছেন এক হাজার ৪০০ জন। এরপর বছরের পর বছর অবরুদ্ধ গাজা উপত্যকায় চালানো নিপীড়ন আরও জোরালো করে ইসরায়েলি বাহিনী।

সেদিনের পর থেকে চালানো সামরিক অভিযানে প্রাণ হারিয়েছে ৪৫ হাজারের বেশি ফিলিস্তিনি, আহত ছাড়িয়েছে এক লাখ। হতাহতদের বেশির ভাগই বেসামরিক। তবে নিহতের প্রকৃত সংখ্যা আরও বেশি। কারণ, যেসব মৃতদেহ ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে আছে, সেগুলো উদ্ধার করা সম্ভব হয়নি এবং গণনার মধ্যেও ধরা হয়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

গাজার শেষ হাসপাতালও পুড়িয়ে দিলো ইসরায়েলি বাহিনী

আপডেট টাইম : ১০:৪০:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪